ত্রিকোণ সম্পর্ক সামনে আসতেই মারধর! দশমীর রাতে অয়নকে খুনের পরে দেহ লোপাট, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডল খুনে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ত্রিকোণ সম্পর্কের জেরেই দশমীর রাতে খুন করা হয়েছে অয়ন মণ্ডলকে। খুনে পরে দেহ লোপাটের চেষ্টা করা হয়। একাদশীতে অয়নের দেহ উদ্ধার হয়। দ্বাদশীর দিন দেহ পরিবার
হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডল খুনে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ত্রিকোণ সম্পর্কের জেরেই দশমীর রাতে খুন করা হয়েছে অয়ন মণ্ডলকে। খুনে পরে দেহ লোপাটের চেষ্টা করা হয়। একাদশীতে অয়নের দেহ উদ্ধার হয়। দ্বাদশীর দিন দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলজির অভিযোগ হরিদেবপুর থানা ঘেরাও করেন স্থানীয়রা।

এখনও পর্যন্ত গ্রেফতার ৬
হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডল খুনে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ছয়। এর মধ্যে অয়নের বান্ধবী ছাড়াও বান্ধবীর ভাই, মা ও বাবা রয়েছে। এছাড়াও যে গাড়িতে করে দেহ লোপাট করা হয়, সেই গাড়ির চালকও রয়েছে। গ্রেফতার হওয়াদের তালিকায় রয়েছে বান্ধবীর ভাইয়ের এক বন্ধুও।

ত্রিকোণ সম্পর্ক
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুধু বান্ধবীর সঙ্গেই সম্পর্ক নয়, তার মায়ের সঙ্গেও অয়নের সম্পর্ক ছিল। সেই কথা জানাজানি হতেই অয়নকে মারধর করা হয়। দশমীর রাতে বাঁশ ও ইট দিয়ে অয়নকে মারে বান্ধবীর ভাই।

পুলিশের দাবি, ফোন করে অয়নকে ডাকা হয়
পুলিশের দাবি, দশমীর রাতে অ্যাপ নির্ভর বাইকের চালক অয়নকে বাড়িতে ডাকে তার বান্ধবীই। তবে সে কথা অয়ন তার অন্য বন্ধুদের বলেছিল কিনা তা অবশ্য জানা যায়নি। বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় অসন তার এক বন্ধুকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। রাজু নামে অয়নের সেই বন্ধু দশমীর গভীর রাত পর্যন্ত ছিল বান্ধবীর বাড়ির আশপাশেই।

বন্ধু জানিয়েছে দশমীর রাতে মারধরের কথা
অয়ন বন্ধু রাজুকে নিয়ে দশমীর রাত নটার পরে বান্ধবীর নতুনপল্লির বাড়িতে যায়। অয়ন বলে যায়, বান্ধবীর বাবা এলে যেন, তাকে ফোনে জানানো হয়। রাজু জানিয়েছে, রাত সাড়ে এগারোটার আশপাশে বান্ধবীর বাবাকে বাড়ি ফিরতে দেখে অয়নকে ফোন করে জানায়। তবে সেই সময় অয়নকে বেরিয়ে আসতে বললে, অয়ন জানায় বেরনোর মতো পরিস্থিতি নেই। অয়ন জানায় রাতে বান্ধবীর বাবা ঘুমিয়ে পড়তে যে বেরিয়ে আসবে। রাজুর দাবি অনুযায়ী, সে রাত দেড়টা নাগাদ ফের একবার অয়নকে ফোন করে। অপর প্রান্ত থেকে অয়ন জানায় তাঁকে মারধর করা হয়েছে। তাঁর বুকে ব্যথা করছে। তবে লোকজন নিয়ে বান্ধবীর বাড়িতে রাজু ঢুকবে কিনা, সেই প্রশ্নের উত্তরে অয়ন না বলে দেয়।

রাতে দেহ ফেলা হয় মগরাহাটে
রাতে অয়ন মারা গেলে, স্থানীয় এক ছোট হাতির চালকের সঙ্গে যোগাযোগ করে বান্ধবীর ভাই। চালক প্রথমে গাড়িতে দেহ তোলার বিষয়ে জানতে পেরে বেঁকে বসে। তবে ২ হাজার টাকা দেওয়ার পরে আরও টাকার লোভ দেখিয়ে ত্রিপল দিয়ে দেহ ঢেকে নিয়ে যায় মগরাহাটের নির্জন জায়গায়। সেখানে দেহ ফেলে ফিরে আসে তারা।
এদিকে শুক্রবার রাত আটটার পরে অয়নের বান্ধবীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় উত্তেজিত জনতা। আরও এক প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications