স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক করলেই মিলবে বিশেষ ছাড়! বেসরকারি হাসপাতালের জন্য কী বার্তা দিল কলকাতা পুরসভা? জানুন
শহরে চিকিৎসার জন্য এখনও অনেকেই বেসরকারি হাসপাতালের উপর নির্ভরশীল হয়ে থাকেন। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও অনেক সময় রোগীর পরিবারকে চিকিৎসার খরচের জন্য চিন্তা করতে হয়। কারণ, এখনও বহু বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলি এই প্রকল্প নিতে আগ্রহ দেখায় না।

তাই এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। প্রস্তাবিত বাজেটে জানানো হয়েছে যে, যে সমস্ত বেসরকারি অথবা সরকারি হাসপাতাল বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী গ্রহণ করবে, তারা বিল্ডিং রুলে বিশেষ ভাবে ছাড় পাবে। অর্থাৎ ভবন সম্প্রসারণ অথবা ফ্লোর এরিয়া বাড়ানোর ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিছুটা শিথিলতা মিলবে।
শহরে গত এক দশকে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের সংখ্যা অনেকটাই বেড়েছে। ঠিক তেমনই রোগীর সংখ্যাও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বেড এবং পরিকাঠামো বাড়ানোর প্রয়োজনও তৈরি হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগের মতে, এই ছাড়ের ফলে হাসপাতালগুলির সম্প্রসারণে আরও সুবিধা দেবে। তবে সেই সুবিধার বিনিময়ে স্বাস্থ্যসাথী পরিষেবা চালু রাখা বাধ্যতামূলক করতে হবে।
উল্লেখ্য, বেসরকারি হাসপাতালগুলির অনীহা নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, স্বাস্থ্যসাথী কার্ড যদি না নেওয়া হয় তাহলে লাইসেন্স বাতিল করতেও একদম পিছপা হবে না রাজ্য সরকার।
নতুন প্রস্তাবে তাই পরিষ্কার বলা হয়েছে যে, ছাড় পেতে চাইলে স্বাস্থ্যসাথী নেওয়া বাধ্যতামূলক।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications