Golf Green Murder: কাটা মুণ্ডুকাণ্ডে গ্রেফতার মৃতার ভগ্নীপতি, প্রেম-প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন শ্যালিকা!

Golf Green Murder Case: খাস কলকাতার গল্ফগ্রিনে মহিলার কাটা মুণ্ডু উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেফতার (Arrested) করা হয়েছে আতিউর লস্কর নামে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত আসলে সম্পর্কে মৃতার ভগ্নীপতি। প্রেমের প্রস্তাবে (Love Affairs) রাজি না হওয়ার জেরেই শ্যালিকাকে সে খুন করে বলে অভিযোগ।

শনিবার বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের আরও দাবি, শ্যালিকাকে ভালোবেসে ফেলেছিলেন ভগ্নীপতি আতিউর। বারবার প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন ওই মহিলাকে। বাধ্য হয়ে মোবাইলে জামাইবাবুর নম্বর ব্লক করে দেন মহিলা। সেই প্রতিহিংসার বশেই শ্যালিকাকে খুন করে দেহ টুকরো করে অভিযুক্ত।

golf green

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে (Magrahat) বাপেরবাড়িতেই ২ সন্তানকে নিয়ে থাকতেন বিবাহ বিচ্ছিন্না খাতেজা বিবি। গল্ফগ্রিন ও টালিগঞ্জ (Tollygunge) এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি। রোজ সকালে মগরাহাটের বাড়ি থেকে বেরিয়ে রাতে বাড়িতে ফিরতেন। গল্ফগ্রিনে মহিলার ছবি বিভিন্ন জায়গায় দেখিয়ে নাম পরিচয় জানতে পারেন তদন্তকারীরা।

সঙ্গে পুলিশ এও জানতে পারে, খাতেজার সঙ্গে আরও এক ব্যক্তি থাকতেন। সেই ব্যক্তি আসলে তাঁর জামাইবাবু (Brother in Law)। খাতেজাকে পরিচারিকার কাজ খুঁজে দেয় সে। মগরাহাটেই বসবাস খাতেজার দিদি ও জামাইবাবুর।

রোজ সকালে খাতেজার সঙ্গেই কলকাতায় আসত অভিযুক্ত ওই জামাইবাবু। পেশায় রংমিস্ত্রি সে। বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়াতেই শেষে শ্যালিকাকে খুন করে জামাইবাবু।

বৃহস্পতিবার সকালে একসঙ্গেই কলকাতায় আসেন তাঁরা। তারপর যে যাঁর মতো কাজে যোগ দেন। তারই মাঝে জামাইবাবুর নম্বর ফোনে ব্লক করে দিলে খাতেজার সঙ্গে ঝামেলা শুরু করে অভিযুক্ত। পরে শ্বাসরোধ করে খুন করে ধারালো অস্ত্র দিয়ে খাতেজার দেহ তিন টুকরো করে আতিউর। তারই কাটা মুণ্ডু শুক্রবার সকালে গল্ফগ্রিনের আবাসনের পেছনে আবর্জনার স্তূপ থেকে মিলেছিল।

অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে কলকাতা পুলিশ। এদিকে, খুনের কথা মানতে নারাজ ধৃতের স্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "দিদিকে আমার স্বামী খুন করেছে, এটা আমি ভাবতেই পারি না। আমার থেকে বড় আমার দিদি। তাকে সেই হিসেবেই সম্মান দেন আতিউর।" তবে আতিউরের কথায় এখনও কিছু অসঙ্গতি রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+