শুধুমাত্র রবিবার কলেজস্ট্রিটে মিছিল মিটিং করা যাবে। নতুন নির্দেশিকা পুলিশ কমিশনারের
কলেজ স্ট্রিট নিয়ে নতুন নির্দেশ পুলিশ কমিশনারের। সেই নির্দেশেও সন্তুষ্ট নয় বিরোধীরা।
শুধুমাত্র রবিবারে কলেজস্ট্রিটে মিছিল মিটিং করা যাবে। রবিবার কলকাতায় এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার।
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ স্কলারের আবেদনে সাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজ স্ট্রিটে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। মিছিলে-স্লোগানে পড়াশোনা নষ্টের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও মিছিল, মিটিং, মাইকিং নিষিদ্ধ করে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে।

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। ডিরোজিওর সময় থেকেই কলেজ স্ট্রিট প্রতিবাদের জায়গা বলে মত প্রকাশ করেছিল বাম নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বিরোধীদের মুখ বন্ধ করতেই এই কাজ করছেন বলে অভিযোগ ছিল তাদের। নির্দেশের সমালোচনা করেছিলেন, প্রচদেশ কংগ্রেস সভাপতি এবং বিজেপির রাজ্য সভাপতিও। সমালোচনায় সরব হয়েছিলেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বও। ষাট-সত্তরের দশকের নকশাল আন্দোলন কিংবা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গেও কলেজ স্ট্রিটের নাম জড়িয়ে বলে স্মরণ করিয়ে দিয়েছেন তাঁরা।
কলেজ স্ট্রিটে সভা-সমাবেশ নিয়ে রবিবার কলকাতার পুলিশ কমিশনারের নয়া নির্দেশেরও সমালোচনা করেছে বিরোধীরা। শুধুমাত্র রবিবার কলেজ স্ট্রিটে সভা-সমাবেশের অনুমতি মানুষকে বোকা বানানোর সামিল বলেই মন্তব্য করেছেন তাঁরা। নতুন প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে প্রতিদিনই কলেজ স্ট্রিটে মিছিল মিটিং করার পুরনো অধিকার ফেরানোর দাবি করেছেন তাঁরা। একই দাবিতে এপিডিআরও সামিল হয়েছে। সোমবারই বিভিন্ন গণ সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications