দিনে আর্দ্রতাজনিত অস্বস্তি! বিকেলে আবহাওয়ার পরিবর্তন, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনটাই জানাল হাওয়া অফিস। তবে বিকেলের দিকে ঝড় কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনটাই জানাল হাওয়া অফিস। তবে বিকেলের দিকে ঝড় কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ও ২৭ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তীব্র দাবদাহ থেকে কিছুটা মুক্তি দেয় সোমবার রাতের কালবৈশাখীর সঙ্গে সামান্য বৃষ্টি। মঙ্গলবার বিকেলেও সেই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২ থেকে ৩ দিন দিনের তাপমাত্রা
স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২২.৪
কালিম্পং ২৬
কোচবিহার ৩০.৮
জলপাইগুড়ি ৩০.৫
শিলিগুড়ি ৩১.৭
মালদা ৩৫.৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২ থেকে ৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৩৯.৩
বাঁকুড়া ৩৮.৬
শ্রীনিকেতন ৩৭.৮
বর্ধমান ৪০

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও, বিকেলের দিকে ঝড় কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৮.২
ব্যারাকপুর ৩৬.৩
দিঘা ৩৫.৮
দমদম ৩৭.৪
ক্যানিং ৩৬.৬
ডায়মন্ডহারবার ৩৫.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+