কম্বল বিছিয়ে রাতে শুলেন জ্যোতিপ্রিয়, জেলে প্রথম রাত কেমন কাটলো মন্ত্রীর?

রাজ্যের বনমন্ত্রী তিনি। কিন্তু তাকেই রাত কাটাতে হল মাটিতে শুয়ে? জেলে খাটের ব্যবস্থা নেই। জ্যোতিপ্রিয় মল্লিককে সে কারণে মাটিতেই এখন শুতে হবে। প্রেসিডেন্সি জেলই এখন তার অস্থায়ী ঠিকানা হয়েছে। প্রথম রাত কেমন কাটল জেল হাজতে? মন্ত্রী রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছেন কি?

আদালতে নির্দেশে জেল হেফাজত হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রবিবার কালীপুজোর দিনে এই নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট। তাকে সন্ধ্যার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। পহেলা বাইশ নম্বর ওয়ার্ডে তাকে রাখা হয়েছে। প্রেসিডেন্সি জেলে পহেলা ২২ নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বন্দি রয়েছেন।

জ্যোতিপ্রিয়র জেলে প্রথম রাত কেমন কাটল?

পহেলা ২২ নম্বর ওয়ার্ডে বহু বড় ঘটনায় অভিযুক্ত ও বিচারাধীন বন্দি রয়েছেন। এবার সেখানেই প্রাথমিক ঠাঁই হল রেশন বন্টন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কেমন কাটল তার প্রথম রাত? জেলে প্রথম দিন কতটা সুখকর ছিল রাজ্যের বনমন্ত্রীর? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, রাতে মাটিতেই শুয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে কাউকে খাট বা বিছানা দেওয়া হয় না। প্রত্যেকের জন্যই এক ব্যবস্থা। সেজন্য জ্যোতিপ্রিয় মল্লিককে কম্বল দেওয়া হয়েছিল। সেই কম্বল বিছিয়ে মন্ত্রী রাতে শুয়েছেন। প্রথম রাতে কতটা তার ঘুম হয়েছে? সেই প্রশ্ন থাকছেই। এর আগে ইডি হেফাজতে তিনি থেকেছিলেন।

আপাতত ১৬ তারিখ পর্যন্ত তাকে এই জেল হেফাজতেই থাকতে হবে। আদালতে নির্দেশে পরে জেল হেফাজত কি আদৌ বাড়বে? এই প্রশ্ন থাকছে। মাটিতে কম্বল পেতে শুয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক? তবে জেলের খাবার তাকে খেতে হয়নি। আদালতের নির্দেশে মন্ত্রীকে বাড়ি থেকে খাবার পাঠানো হচ্ছে। দুবেলা সেই খাবার খাচ্ছেন মন্ত্রী। জেলেও সেই ব্যবস্থা কার্যকরী থাকছে।

মন্ত্রীর জন্য রাতে বাড়ি থেকেই খাবার গিয়েছিল। তিনি সেই খাবার খেয়েছেন। এছাড়াও তার নির্দিষ্ট ওষুধপত্র চলে। সেই সব নিয়ম মেনেই তিনি খেয়েছেন বলে খবর। তার শরীর ভালো যাচ্ছে না। শরীরের বাঁ দিক বিশেষত বাঁ হাত ও বাঁ পায়ে ব্যথা রয়েছে। পক্ষাঘাতের সম্ভাবনা তিনি নিজেই আশঙ্কা করছেন। প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এখন রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+