Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jadavpur University: "ছেলের মতোই ইন্দ্রানুজ," যাদবপুরে 'গাড়ি চাপার' ঘটনায় অনুতপ্ত ব্রাত্য; আহতের বাবাকে ফোন

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে ইন্দ্রানুজের আহত হওয়ার ঘটনায় ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ব্রাত্য বসু। মঙ্গলবার এমনটাই জানালেন আহত ছাত্রের বাবা অমিত রায়।

গোটা ঘটনায় শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রী দুজনেই খুবই দুঃখিত, এমনটাই ফোনে মন্ত্রী জানিয়েছেন বলে দাবি ইন্দ্রানুজের বাবার। যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঘিরে গত শনিবার শিক্ষামন্ত্রীকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে সামিল ছিল প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজও।

INDRANUJ

শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখানো হয়। গাড়ির কাঁচও ভাঙা হয়। গাড়ির সামনে পড়ে যায় ইন্দ্রানুজ। গাড়িতে চাপা পড়ে আহত হয় সে। প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজের রক্তাক্ত হওয়ারও অভিযোগ ওঠে।

মঙ্গলবার ইন্দ্রানুজের বাবা জানান, গতকাল সন্ধেয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। প্রায় ২ থেকে ৩ মিনিট ধরে চলে কথোপকথন। ফোনে অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। নিজেকে অনুতপ্ত বলেন ব্রাত্য। মন্ত্রী ও তাঁর স্ত্রী দুজনেই খুব কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন। অমিতবাবুর দাবি, ইন্দ্রানুজকে নিজেরে ছেলের মতোই বলে উল্লেখ করেছেন ব্রাত্য বসু। ইন্দ্রানুজের বিরুদ্ধে আনা মিথ্যে অভিযোগ প্রত্যাহারের ব্যাপারেও ভেবে দেখার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

তবে পরবর্তী পদক্ষেপেই প্রমাণিত হবে আদৌ ওনারা অনুতপ্ত কিনা, এমনটাই বললেন ইন্দ্রানুজের বাবা। ইন্দ্রানুজের মা অর্থাৎ অমিতবাবুর স্ত্রীকেও এব্যাপারে সহমর্মিতা জানাতে বলেছেন মন্ত্রী। নিজের ছাত্রাবস্থায় আন্দোলনের কথাও জানিয়েছেন ব্রাত্য বসু। মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান ইন্দ্রানুজের বাবাও। পদত্যাগ করলেই সমাধান হবে না, বরং পদমর্যাদার কথা ভেবে সমাধান করা উচিত, মন্ত্রীকে সেকথা জানিয়েছেন বলে দাবি অমিতবাবুর।

তবে ইন্দ্রানুজের সঙ্গে শিক্ষামন্ত্রীর সরাসরি কথা হয়নি। তবে গোটা কথোপকথন ইন্দ্রানুজকে জানিয়েছেন অমিতবাবু। প্রসঙ্গত, কেপিসি মেডিক্যাল কলেজের চার চিকিৎসকের বোর্ড ইন্দ্রানুজকে পর্যবেক্ষণ করেছন। ৭২ ঘণ্টা পরে ফের বসবে মেডিক্যাল বোর্ড। তারপরেই ইন্দ্রানুজকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+