CGO কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন, আজ কি ED-র দফতরে হাজিরা দিচ্ছেন রুজিরা ?
আজ ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশের সংখ্যা সেখানে বাড়ানো হয়েছে।
এদিকে আবার মনে করা হচ্ছে আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে আজ হাজিরা দিতে নাও পারেন রুজিরা। কারণ গত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা কেউ হাজিরা দেননি ইডির দফতরে। গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পত্তির সব হিসেব ইডির দফতরে জমা দিয়েছেন।

এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করে জেরা করা হয়েছে। বারবার ইডি তলব নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আদালত তাঁকে সম্পত্তির নথি ইডির দফতরে জমা দিতে বলেছিল। গতকাল রাতেই সেই নথি তিনি ইডির দফতরে পৌঁছে িদয়েছেন। আগামী ২ দিনের মধ্যে ইডিকে সেই সম্পত্তির নথি স্ক্রুটিনি করে আদালতে জানাতে বলা হয়েছে। কাজেই আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ইডির দফতরে হাজিরা দেওয়া নিয়ে নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ঝাঁঝ বাড়িয়েছে ইডি। গত কয়েকদিনে একাধিক মন্ত্রী এবং বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। বুধবার সকাল থেকে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। শান্তিপুর, ধনেখালি, বসিরহাটে একাধিক রাইস মিসে চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতির টাকা এই সব রাইলমিলে লাগানো হয়েছে বলে জানিয়েছেন তন্তকারীরা।












Click it and Unblock the Notifications