Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিজের বাড়ি বেআইনি হলে বুলডোজার দিয়ে ভেঙে দেব, পরিষ্কার মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বেআইনিভাবে তৈরি করা নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নিজের বাড়িও যদি বেআইনিভাবে তৈরি করা হত। তাহলে ভেঙে দিতে হবে সেটিও। এমনই চাঞ্চল্যকর মন্তব্য বিচারপতির।

হাওড়ার লিলুয়ার এক বেআইনি নির্মাণ ভাঙার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এজলাসে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে মামলা করেন সন্ধ্যা ঘোষ। সিঙ্গল বেঞ্চ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি রাই চট্ট্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই রায় বহাল রাখার নির্দেশ দেন।

Calcutta High Court

গত ৪ সেপ্টেম্বর বালি পুরসভা বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েও ফেরত যায়। পুলিশি সাহায্য ছাড়া এই কাজ করা সম্ভব নয়। এমনটাই জানিয়ে দিয়েছে পুরসভা। ওই সময় পুলিশ কেন ঘটনাস্থলে যায়নি? সেই জানতে তলব করা হয়েছে ওসিকে। সেখানেই বেআইনি নির্মাণের বিষয় নিয়ে ফের সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একাধিক মন্তব্য করেছেন বিচারপতি। তবে উপস্থিত সকলেই হতবাক করেছে বিচারপতির নিজের বাড়ির প্রসঙ্গে বলা কথা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার এজলাসে বলেন,"নিজের বাড়িও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দেব।" এর আগেও বেআইনি নির্মাণ প্রসঙ্গে বুলডোজার প্রয়োগের কথা বলেছিলেন বিচারপতি। সেই নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছিল সেইসময়।

এদিন বিচারপতি বলেন, "একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয় তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।" অন্য একটি মামলায় বেআইনি নির্মাণ নিয়ে সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও একটি মন্তব্য নিয়েও রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। "বেআইনি নির্মাণকারীকে ( ডেভলপার) আজ নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে পাওয়া যাব। " এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। লিলুয়ায় এক বেয়াইনি নির্মাণ ভাঙার মামলায় ডেভলপারকে আজ এজলাসে আনার নির্দেশ দেন বিচারপতি।

"তাকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে পাওয়া যাবে।" এমনই মন্তব্য করেছেন বিচারপতি। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে লিলুয়া থানার ওসি ও ডেভলপার পার্থ ঘোষকে এজলাসে তলব করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+