Bengal Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় নির্দেশ! হাইকোর্টের বার্তা কমিশনকেও

West Bengal Panchayat Election 2023: ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনে জন্য কেন্দ্রের কাছে বাহিনী চাইবে রাজ্য কমিশন নির্দেশ প্রধান বিচারপতির।২০১৩ সালে যে পরিমাণ বাহিনী মোতায়েন ছিল তার থেকে কম বাহিনী চাইলে হবে না।

বরং তার থেকে বেশি চাইতে হবে বলেও নির্দেশ প্রধান বিচারপতির। তাঁর কথায় এখন জেলা অনেক বেশি। ফলে এই বিষয়টিকে মাথায় রাখার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

high court

তবে এদিন মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের কড়া পর্যবেক্ষণ করেছে আদালত। মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি। এমনকি নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে না বলেও দাবি আদালতের। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছে আদালত। কমিশন কেন স্বতন্ত্র ভাবে কেন কোন সিদ্ধান্ত নিচ্ছে না সেটা স্পষ্ট নয় বলেও মন্তব্য প্রধান বিচারপতির।

তিনি বলেন, আমরা সংবাদপত্রে পড়েছি যে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। মন্তব্য প্রধান বিচারপতির। প্রাথমিকভাবে এই পরিমাণ বাহিনী অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। অন্তত্য দুর্ভাগ্যজনক পরিস্থিতি বলেও এদিন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে বাহিনী মোতায়েনের কথাও জানান প্রধান বিচারপতির বেঞ্চ।

high court

কিন্তু নির্ধারিত সময় কেটে গেলেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। বরং নির্দেশকে চ্যালেঞ্জ করে দুপুরে সুপ্রিম কোর্টর দ্বারস্থ হয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। যদিও সেখানেও ধাক্কা খায় কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাই বলে শীর্ষ আদালত।

আর এদিকে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। আজ বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেখানেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর জন্য এই কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, আমরা বুঝতে পারছি না এই নির্বাচনে সেই কমিশনের স্বতন্ত্রতার কি হল? শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতির পরামর্শ, আপনারা Dotted Line এর ওপর কেন হাঁটবেন? চাপ নিতে না পারলে ছেড়ে দেওয়ার কথাও এদিন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+