Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা ছুটছে, বাংলা ছুটছে... ট্র‍্যাকশুট পরে কলকাতা ম্যারাথনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা ছুটছে। দেশ ছুটছে। পৃথিবী ছুটছে। রবিবারের সকালে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা ম্যারাথন অনুষ্ঠিত হল আজ রবিবার। উৎসাহী বহু মানুষ, প্রতিযোগী সামিল হয়েছিলেন এই ম্যারাথনে। এই ছোটার উৎসবে সামিল হয়েছিলেন রাজ্যপালও।

আজ রবিবার ভোর বেলা কলকাতা ম্যারাথন শুরু হয়। ১১ তম টাটা ম্যারাথনে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ছিলেন দেবাশিস কুমার। আজ কলকাতার শীতলতল দিন এই মরসুমের। ১৩ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

CV Anand Bose

ভোর রাত থেকেই প্রতিযোগীরা উপস্থিত হয়েছিলেন। রেড রোড থেকে এই ম্যারাথন শুরু হয়। এদিন বেলা পর্যন্ত চলে এই কলকাতা ম্যারাথন। ছয় থেকে সাত হাজার মানুষ এবার এই ছোটায় অংশ নিয়েছেন। প্রাথমিকভাবে এই কথা শোনা গিয়েছে। সকালে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যপাল, মন্ত্রী ও অন্যান্যরা।

রাজ্যপাল এই ম্যারাথনে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। সিভি আনন্দ বোস বলেন, কলকাতা ছুটছে। বাংলা ছুটছে। ভারত ছুটছে। গোটা পৃথিবী ছুটছে। আমরা সকলে ছুটছি একতা, শান্তি, সম্প্রীতির জন্য। রাজনীতির সঙ্গে খেলার প্রসঙ্গ উঠে আসে। রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলোর মধ্যে ঢুকে পড়লে গণ্ডগোল হয়। সকলের স্পোর্টসম্যানশিপ থাকা উচিত।

এদিন সাংবাদিকরা রাজনীতি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন করেছিলেন। কিন্তু আর কোনও কিছু বিষয়েও মন্তব্য করেননি বাংলার রাজ্যপাল। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাজ্যপাল। তাঁর কথায়, দৌড়বিদরা কখনও থামবেন না। আমি তাঁদের জন্য দাঁড়িয়ে যাব।

এদিন সকাল থেকেই খোসমেজাজে ছিলেন রাজ্যপাল। ট্র‍্যাকশুট পরে মাথায় টুপি ও চোখে সানগ্লাস দিয়ে রাজ্যপাল চলে এসেছিলেন ম্যারাথনে। তিনি রাজভবনের সামনে নিজেও কিছুটা রাস্তা হাঁটেন। ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে তাঁর শুভেচ্ছা, অভিনন্দন বিনিময় হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+