বড়বাজারের হোটেলের বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু ১৪ জনের! ফিরল স্টিফেন কোর্ট, আমরির স্মৃতি
Fire At Kolkata: কলকাতার মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু ১৪ জনের। জানা যায়, গভীর রাত পর্যন্ত অভিশপ্ত ওই হোটেলের আগুন নেভাতে কাজ চালিয়ে যান দমকল আধিকারিকরা। আর তা নিয়ন্ত্রণে আসার পরেই সেখান থেকে একের পর এক ১৩ টি দেহ বের করে আনেন দমকল আধিকারিকরা। মঙ্গলবার ঘটনার সময়েই হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ মেরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়।
সব মিলিয়ে ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর (Fire At Kolkata) খবর সামনে আসছে। শুধু তাই নয়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত বলে জানা যাচ্ছে। এমনকী বেশ কয়েকজনের খোঁজ নেই বলেও জানা যাচ্ছে। যদিও অভিশপ্ত ওই হোটেল থেকে মোট ২২ জনকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Fire At Kolkata: কীভাবে এই ঘটনা?
মঙ্গলবার সন্ধ্যায় হঠাত করেই বড়বাজার এলাকার একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে যায়। সেই সময় ওই হোটেলের সমস্ত ঘরেই ছিলেন অতিথি। সবাই প্রায় ভিন রাজ্যেরই বলে জানা যায়। রেস্তোরাঁ ছিল হোটেলের দোতলায়। সেখানেই প্রথম আগুন লাগে বলে জানা যায়। আর তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই আগুন থেকে বাঁচতে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। বহু মানুষ ছাদে-কার্নিশে দাঁড়িয়ে বাঁচানোর আর্জি জানাতে থাকেন।
একেবারে ভয়াবহ সেই ছবি। একদিকে দাউ দাউ করে জ্বলছে হোটেল অন্যদিকে এত মানুষকে বাঁচানো! রীতিমত বড় চ্যালেঞ্জ ছিল দমকল এবং কলকাতা পুলিশের। যদিও বড় ল্যান্ডার এনে, জালনার কচ ভেঙে বভু মানুষকে উদ্ধার করা হয়। শুধু তাই নয়, গ্যাসকাটার দিয়ে একের পর এক হোটেলের গ্রিল কেটেও বহু অতিথিকেও উদ্ধার করা হয় বলেও জানা যায়।
সব মিলিয়ে ২২ জনকে উদ্ধার করা হয়। কিন্তু আগুন এতটাই ছিল যে ভিতরে ঢুকতে বাধা পান উদ্ধারকারী দল। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে শুরু হয় সার্চ অপারেশন। আর সেই সময় একের পর এক দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। জানা যায়, ঘটনার পরেই বহু অতিথি দরজা বন্ধ করে দেন। কার্যত প্রচণ্ড কালো ধোঁয়ায় প্রচন্ড শ্বাসরোধ হয়েই মর্মান্তিক ভাবে ১৩ জনের মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। একজনের মৃত্যু হয় কার্নিশ থেকে ঝাঁপ মেরে।
#WATCH | West Bengal | Manoj Kumar Verma, Kolkata Police Commissioner, says, "The teams have recovered 14 bodies, and several people have been rescued. Further investigation is underway." pic.twitter.com/D5c6KHtqgz
— ANI (@ANI) April 29, 2025
Fire At Kolkata: কাজ করেনি অগ্নিনির্বাপন ব্যবস্থা
জানা যাচ্ছে, হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকলেও কাজ করেনি। কিন্তু কেন এমন অবস্থা? তা খতিয়ে দেখা হচ্ছে দমকল এবং পুলিশের তরফে। অনদিকে হোটেলে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক। এমনকী ঘটনার সময় হোটেলের কোনও কর্মীকে পাওয়া যায়নি বলেও অভিযোগ।
বলে রাখা প্রয়োজন, ২০১০ সালে পার্ক স্ট্রিটে স্টিফেন কোর্ট এবং ২০১১ সালে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভয়াবহ একেবারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মর্মান্তিক মৃত্যু হয় বহু মানুষের। পরবর্তীকালে শিয়ালদহের এক মার্কেটে ভয়াবহ আগুন লেগে বহু মানুষের মৃত্যু হয়। বড়বাজারে হোটেলের ভয়াবহ এই আগুন এবং এত মানুষের মৃত্যু সেই স্মৃতিকেই ফের উস্কে দিল।
-
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনায় তৃণমূল, স্বাগত জানাল বাম-বিজেপি












Click it and Unblock the Notifications