নিখোঁজ আরও এক পর্বতারোহী! বিপ্লব, কুন্তল-সহ ৩ জনের খোঁজে তল্লাশি
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুতে গিয়ে নিখোঁজ পর্বতারোহী দীপঙ্কর ঘোষ।
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুতে গিয়ে নিখোঁজ পর্বতারোহী দীপঙ্কর ঘোষ। শনিবার তাঁর খোঁজে হেলিকপ্টার যাওয়ার কথা। যদিও খারাপ আবহাওয়ার কা়রণে উদ্ধার কাজে বাধা তৈরি খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, পর্বতারোহী বিপ্লব বৈদ্য এবং কুন্তল কাড়ারের খোঁজে শনিবার রওনা দেওয়ার কথা রয়েছে শেরপাদের। ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদল।

দিন দুয়েক আগে কলকাতার দুই পর্বতারোহী বিপ্লব বৈদ্য এবং কুন্তল কাড়ারের মৃত্যু খবর পাওয়া গিয়েছিল। যদিও তাঁদের দেহ উদ্ধার করা যায়নি। নেপালের দিক থেকে পর্বতারোহনে গিয়েছিলেন বিপ্লব বৈদ্য এবং কুন্তল কাড়ার। যে সংস্থার সাহায্যে তাঁরা গিয়েছিলেন তাদের তরফেই এই মৃত্যুর খবর জানানো হয়েছিল। প্রায় ২৬,২৪৬ ফুট উচ্চতায় তাঁদের মৃত্যুর পাওয়া যায়। যদিও তাঁদের দেহ এখনও উদ্ধার করা যায়নি।
এদিকে হাওড়ার নিশ্চিন্দার এভারেস্ট জয়ী বাঙালি পর্বতারোহী দীপঙ্ক ঘোষ নিখোঁজ বৃহস্পতিবার থেকে। মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করে ফিরছিলেন তিনি। তাঁর খোঁজে শনিবার হেলিকপ্টার রওনা দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা অভিযানের পর চার নম্বর ক্যাম্পে গিয়ে ফিরে আসা বাঙালি পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার, শেখ সাহাবুদ্দিন এবং রমেশ রায়েক চিকিৎসা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী রুদ্রপ্রসাদের শরীরে ফ্রস্ট বাইট দেখা দেয়। আর রমেশ রায় চোখে দেখতে পাচ্ছিলেন না।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications