তিনি রাজনীতি ছাড়লেও, রাজনীতি তাঁকে ছাড়বে না! অভিষেক-মমতার সঙ্গে বৈঠকের পর বড় ইঙ্গিত দেবের
শনিবার বিকেলের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় পঞ্চাশ মিনিটের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে আধঘন্টার বেশি সময় ধরে বৈঠক করলেন ঘাটালেন তৃণমূল সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী। সেখান থেকে বেরিয়ে তিনি বড় ইঙ্গিত করে বলেছেন, তিনি রাজনীতি ছাড়লেও, রাজনীতি তাঁকে ছাড়বে না। একইসঙ্গে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত গুরুত্বপূর্ণ।
গত কয়েকদিন ধরে নানা ঘটনা এবং রাজনীতি থেকে অবসরের ইঙ্গিতের পরে দেবকে নিয়ে জল্পনা তৈরি হয়। সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে তিনি নাকি ফের প্রার্থী হতে রাজি হয়েছেন। আরও খবর তিনি ঘাটাল থেকেই লড়াই করতে রাজি হয়েছেন।

কালীঘাট থেকে বেরনোর সময় দেব জানান, তিনি একটাই কথা বলবেন, যা বিমানবন্দর থেকে বেরনোর সময়ও বলেছিলেন। তিনি চাইলেও বেরিয়ে যাবেন বা দাঁড়াবেন না, তা হবে না। সেখানে দিদির মতামত গুরুত্বপূর্ণ। তিনি যা বুঝতে পারছেন কিংবা দেখতে পাচ্ছেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি তাঁকে ছাড়বে না।
উল্লেখ্য যে ২০১৪ সালে দেবকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এও তাই। কিন্তু এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে জানিয়েছিলেন দেব। যদিও এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দেব প্রার্থী হবেন। কিন্তু তারপরেও অনিশ্চয়তা তৈরি হয়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ দাবি করেন, দেব বিজেপির সঙ্গে কথা বলতে শুরু করেছেন, যদিও ঘাটালের তৃণমূল সাংসদ তা অস্বীকার করেন।
তৃণমূল সূত্রে খবব, এদিন অভিষেক-মমতার সঙ্গে হওয়া বৈঠকে দেবের কাছে প্রশ্ন ছিল কেন তিনি প্রার্থী হতে চাইছেন না। দেবের কিছু অভিযোগ শুনে তাঁকে নাকি আশ্বস্ত করা হয়। তারপরেই নাকি দেব প্রার্থী হতে রাজি হয়েছেন বলে সূত্রের খবর।
গত কয়েকদিন আগে একটি অডিও ক্লিপে দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। অডিও ক্লিপের কণ্ঠস্বর যে তা ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের বলেই দাবি করেছিলেন স্থানীয়রা। তবে তার আগে দেব নিজের সংসদীয় এলাকার তিনটি কমিটি থেকে সরে দাঁড়ান।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications