Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় কবে কমবে বিদ্যুতের দাম? গরমে কি এবারও ভোগান্তি? দেশে নজির গড়ে বিরাট আশ্বাস মন্ত্রী অরূপের

Electricity Rate: বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বিদ্যুতের ইউনিটপিছু দাম বাড়লেও এ রাজ্যে দাম বাড়ছে না। আজ এক অনুষ্ঠানে এ কথা জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপের দাবি, গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সম্পূর্ণ। এমনকী রাজ্যে বিদ্যুতের দাম কবে কমবে, সেটাও জানিয়ে রাখলেন মন্ত্রী।

Electricity Rate

আন্তর্জাতিক নারী দিবসে আজ এ রাজ্যে যা ঘটল তার নজির দেশে নেই বলেই দাবি অরূপ বিশ্বাসের। আজ দেশের সর্বপ্রথম ১০০ শতাংশ মহিলাদের দ্বারা পরিচালিত দুটি বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু ও বিদ্যুৎ বন্টন এবং সংবহন সংস্থার শীর্ষ আধিকারিকরা।

এদিন যে দুটি সাব স্টেশনের উদ্বোধন হলো তার একটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার(WBSETCL) সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশন এবং অপরটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার (WBSEDCL) এলিটা গার্ডেন ভিস্তা (রাজারহাট, নিউটাউনে অবস্থিত) ৩৩ কেভি সাব-স্টেশন।

সল্টলেক ১৩২ কেভি জিআই সাব-স্টেশনের বিদ্যুৎ সংবহনের ক্ষমতা ২X৫০ এমভিএ। এই সাব-স্টেশনটির দ্বারা সল্টলেকের সেক্টর I, সেক্টর II, সেক্টর III, সল্টলেক স্টেডিয়াম-সহ মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট লাইনে আরও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হবে। একইসঙ্গে সল্টলেক স্টেডিয়াম ১৩২ কেভি জিআই সাব-স্টেশনটিও রিমোট অটোমেশনের মাধ্যমে এই সাব-স্টেশন থেকেই পরিচালনা করা হবে।

এলিটা গার্ডেন ভিস্তা সাব-স্টেশনটির ক্যাপাসিটি ১২ এমভিএ। এটি থেকে প্রায় ২০০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই সাব-স্টেশনটি চালু হওয়ার ফলে রাজারহাট নিউটাউনের বিস্তীর্ণ এলাকায় আরো সুষ্ঠুভাবে বিদ্যুৎ বন্টন করা যাবে এবং ভবিষ্যতে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা অতি সহজেই মেটানো সম্ভব হবে।

এই দুটি বিদ্যুৎ সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত 'manpower' (বিদ্যুৎ সংবহন সংস্থার ক্ষেত্রে ২৬ জন, বিদ্যুৎ বন্টন সংস্থার ক্ষেত্রে ৮ জন) অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই ২৪X৭ রয়েছে মহিলা কর্মীবৃন্দের ওপর।

অরূপ বিশ্বাস বলেন, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত আমাদের রাজ্যই মহিলাদের ক্ষমতায়নে এই অভূতপূর্ব নিদর্শন রাখল। এই ধরনের ব্যবস্থা গ্রহণ সামাজিক ক্ষেত্রেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। আগামী দিনে এমন বন্দোবস্তের আরও প্রসার ঘটানোও লক্ষ্য।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, এবার রেকর্ড গরম পড়তে চলেছে। মন্ত্রী জানান, গত বছর সবচেয়ে বেশি চাহিদা ছিল ৯২০০ মেগাওয়াটের। আমরা ধরেই নিচ্ছি এবার চাহিদা আরও ৬-৭ শতাংশ বাড়বে। আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। তবে যান্ত্রিক ত্রুটি হতেই পারে। কোনও প্লান্ট বসে গেলে বা অন্য কোনও সমস্যা হলে তা দ্রুত মেটানো হবে।

রাজ্যে কয়লার যোগান নিয়ে কোনও সমস্যা নেই বলে দাবি মন্ত্রীর। তিনি বলেন, কয়লা আমাদেরই। বিজেপি শাসিত রাজ্যে বিদ্যুতের দাম বাড়লেও আমাদের এখানে তা বাড়ানোর প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেউচা-পাঁচামি থেকে কয়লা উত্তোলন শুরু হলে, এ রাজ্যে বিদ্যুতের দাম আরও কমবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+