টানা ছয় ঘণ্টা ইডির জেরার মুখে শঙ্কর আঢ্যর কন্যা, বাবার বিরুদ্ধে মুখ খুললেন?
টানা ছয় ঘণ্টা ইডির অফিসে জেরার মুখোমুখি হলেন শঙ্কর আঢ্যর কন্যা ঋতুপর্ণা। মঙ্গলবার বেলায় সিজিও কমপ্লেক্সে তিনি পৌঁছেছিলেন। সেইসময় হাতে একাধিক ফাইলপত্র ছিল। ঋতুপর্ণাকে কি জেরার জন্য ইডি ডেকেছে? সেই প্রশ্ন উঠছিল।
এরপর নয় নয় করে প্রায় ছয় ঘণ্টা পেরিয়ে গেল। এদিন সন্ধেবেলার পর ইডির অফিস থেকে বার হলেন ঋতুপর্ণা। বাবা শঙ্কর আঢ্য ইডির হেফাজতে রয়েছেন। হাজার হাজার কোটি টাকা তিনি সংস্থার মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন। এখনও অবধি সেই কথা জানা গিয়েছে।

মঙ্গলবার বেলায় শঙ্করের কন্যা ঋতুপর্ণা ইডির দফতরে হাজির হন। তখন থেকেই চর্চা বাড়ছিল ওয়াকিবহাল মহলে। জানা গিয়েছে, শঙ্কর আঢ্যের একাধিক বিদেশি মুদ্রা বিনিময়ের সংস্থা আছে। এখনও অবধি আটটি সংস্থার হদিশ পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি সংস্থা কন্যা ঋতুপর্ণার নামেও রয়েছে। শঙ্করের পরিবারের সদস্যদের নামেও একাধিক সংস্থা রয়েছে। এমন কথাই এখনও জানা গিয়েছে।
সেই সংস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই কি ঋতুপর্ণাকে এদিন ডাকা হয়েছিল? মঙ্গলবার সন্ধ্যাবেলায় তিনি বেরোলে সাংবাদিকরা ছেঁকে ধরেন। একাধিক প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। ঋতুপর্ণার নামে মুদ্রা বিনিময় সংস্থা খোলা হয়েছিল। সেই সংস্থার ব্যাপারে কতটা জানতেন তিনি? এই প্রশ্ন করা হয়।
এই মুহূর্তে কিছু বলতে পারবেন না। তদন্ত চলছে। পরে জানা যাবে। কেবল এই কথাই জানালেন শঙ্কর আঢ্যের কন্যা। সাংবাদিকদের সামনে আর কোনও কথাই বলেননি তিনি। গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। আবার কি তাকে ইডি অফিসে আসতে হবে? সেই প্রশ্নও রয়েছে।
গত পুরসভা নির্বাচনে বনগাঁয় কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন ঋতুপর্ণা। দাদু কংগ্রেস রাজনৈতিক দলের ছিলেন। সেজন্যই ঋতুপর্ণা কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বলে জানা গিয়েছিল৷ গতবার ভোটে তৃণমূলের হয়ে টিকিট পাননি শঙ্কর আঢ্য। কিন্তু তৃণমূল তার স্ত্রী জ্যোৎস্না আঢ্যকে টিকিট দিয়েছিল।
ইডির অফিস থেকে এদিন সাধারণ অভিব্যক্তিতেই বেরিয়েছেন ঋতুপর্ণা। কোন কোন প্রশ্নের সামনে পড়লেন তিনি? বাবার বিরুদ্ধে মুখ খুললেন মেয়ে?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications