ED: রাজারহাটের বাড়িতে ২০ লক্ষ টাকা এলো কোথা থেকে? আগামীকাল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব ED-র
রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ নেতা বারিক বিশ্বাসকে তলব করল ইডি। আগামীকাল তাঁকে সিজিুও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল তাঁর রাজারহাটে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। সেই টাকার উৎস কী সেটা জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং তৃণমূল কংগ্রেস নেতা বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট এবং বসিরহাটের বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারীরা। রাজারহাটে বারিক বিশ্বাসের ২টি ফ্ল্যাট রয়েছে। একটি ফ্ল্যাট কেবল মাত্র পরিচারকদের থাকার জন্য রেখেছিলেন তিনি। আরেকটি ফ্ল্যাটে থাকতেন নিজে। সেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা।

সেখানে বারিক বিশ্বাসের একটি দামি গাড়িও ছিল। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছে তদন্তকারীরা। জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে তদন্তকারীরা একাধিক তথ্য জানতে পেরেছেন। তাঁরা জানতে পেরেছেন যে রেশন দুর্নীতির কালো টাকাদিয়ে সোনা পাচার করা হতো। এর আগে বারিক বিশ্বাসের বাড়ি থেকে ২৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল।
কয়লা পাচার এবং গরুপাচার মামলাতেও নাম রয়েছে বারিক বিশ্বাসের। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। সোনা পাচারে নাম রয়েছে তাঁর। একাধিক দুর্নীতিতে নাম রয়েছে বারিক বিশ্বাসের। তাঁর বা়ড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে তার কোনও সঠিক হিসেব তৃণমূল কংগ্রেস নেতা দিতে পারেননি। রাজারহাটের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলেও বসিরহাটের বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি।
বারিক বিশ্বাসকে জেরা করে সেই সব টাকা এবং সোনার উৎস্য জানতে চাইছেন তদন্তকারীরা। বসিরহাটে বারিক বিশ্বাসের গ্রামের লোকেরা জানিয়েছে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে বারিক। প্রথমে সিপিএম করতেন তিনি। তারপরে তৃণমূল কংগ্রেসে নাম লেখান। বারিক বিশ্বাসের বাড়ি সিসিটিভিতে মোড়া। গ্রামবাসীরা খুব বেশি বারিক বিশ্বাসকে নিয়ে মুখ খুলতে চাইছেন না।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications