Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে রিপোর্ট পেশ করল ইডি

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আদালতে এই মামলা চলছিল। এর আগে বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো ইডির আধিকারিকদের প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন।

এবার এক ধাপ এগোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল ইডি। তদন্তের অগ্রগতি কতটা হল? সেই সংক্রান্ত বিস্তারিত এই রিপোর্ট পেশ করলেন তদন্তকারীরা। এদিন মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করা হয় বিচারপতির কাছে।

High Court

রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এই কথাই জানালেন বিচারপতি অমৃতা সিনহা। গত ১২ ডিসেম্বর ইডি জানিয়েছিল, যে তারা রিপোর্ট পেশ করবে। গত দিন আদালতে রীতিমতো প্রশ্নবাণ ধেয়ে এসেছিল ইডির তদন্তকারীদের কাছেও। সেই মতো আজ বৃহস্পতিবার মুখবন্ধ করা খামে রিপোর্ট জমা পড়ল এজলাসে।

আগামী ২০ ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে এই মামলায়। ওই দিন সিবিআইও রিপোর্ট দেবে তাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে। ফলে রীতিমতো ওই দিন আদালতে গুরুত্বপূর্ণ শুনানি হবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। সেই দিন ইডির দেওয়া এই মুখবন্ধ খামের রিপোর্ট নিয়েও কথা বলতে পারেন বিচারপতি অমৃতা সিনহা। এমনই মনে করা হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সম্পত্তির নথিপত্র দিয়েছেন ইডির কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দোপাধ্যায়ের বিপুল সংখ্যক নথি দিয়েছেন। সেই নথি খতিয়ে দেখা হচ্ছে। এমনই কথা জানিয়েছিল ইডি।

যদি এত নথি দিয়ে থাকেন, তার মানে সেই পরিমাণ সম্পত্তিও আছে। আয়ের উৎস কি ? দেখেছেন ? এই প্রশ্ন করেছিলেন বিচারপতি। আপনাদের কী মনে হয় না, যে এই নথির মধ্যে থাকা সম্পত্তি যদি এই সময়ের মধ্যে হস্তান্তর করে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়, তাহলে কী হবে ? আপনারা কার কার পিছনে ছুটবেন? ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি।

বিচারপতি অমৃতা সিনহা আরও বলেন, আপনাদের নথি থেকে দেখা যাচ্ছে , এই যে বিপুল সম্পত্তি সেগুলো বেশিরভাগই ২০১৪ সালের পরে। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি! আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতিও হয়েছে!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+