Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে অস্ত্র মজুতের তথ্য লোকাতেই উপরে হামলা, সন্দেশখালিতে ভোটের আগেই শাহজাহানের নামে চার্জশিট ইডির

আগামী ১ তারিখ সন্দেশখালিতে ভোট। শেষ দফার ভোটগ্রহণ সন্দেশখালিতে। তার আগেই সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। জোড়া চার্জশিেট শাহজাহান শেখের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে।

শাহজাহান শেখের উত্থানের নেপথ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্তী জ্যোতিপ্রিয় মল্লিক। ২০১৩ সালের পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের মদতে উত্থান হয় শাহজাহান শেখের। মন্ত্রীর মদতেই সন্দেশখালিতে দাপিয়ে বেড়াতেন শাহজাহান শেখ। ৩৮ পাতার চার্জশিটে শাহজাহান শেখের বিপুল সম্পত্তিরও উল্লেখ করেছে ইডি।

Sheikh Shahjahan

শাহজাহান শেখ যে সন্দেশখালিতে দাপিয়ে বেড়াচ্ছিলেন তার নেপথ্যে যে শাসকদলের প্রভাবশালী মন্ত্রী হাত ছিল সেটা চার্জশিটে উল্লেখ করেছে ইডি। সেই সঙ্গে শাহজাহান শেখের বিপুল সম্পত্তির তথ্যও দওয়া হয়েছে চার্জশিটে। তাতে বলা হয়েছে ২২৬ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। সেই সঙ্গে সন্দেশখালিতে যে অস্ত্রও নিজের বাড়িতে মজুত রেখেছিল শাহজাহান শেখ সেকথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

সন্দেশখালির সরবেড়িয়ায় ইডির উপরে হামলার ঘটনার নেপথ্যে শাহজাহান শেখের বাড়িতে লোকানো অস্ত্র ছিল বলে জানিয়েছে ইডি। যেদিন সরবেড়িয়ায় তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেদিন বাড়িতে অস্ত্র ছিল শাহাজাহান শেখের। সেই অস্ত্র লুকোতেই ইডির উপরে হামলা চালানো হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।প্

রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর শাহজাহান সেখের নাম জানতে পারেন তদন্তকারীরা। শাহজাহান শেখের বাড়ি সরবেড়িয়া গ্রামে তল্লাশিতে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা। তৃণমূল কংগ্রেস কর্মীজের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এমনকী ইডি আধিকারীকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

তারপর থেকে ৫২ দিন বেপাত্তা ছিলেন শাহজাহান শেখ। আদালতের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেফতার করে মিনাখা থেকে গ্রেফতার করা হয়। তার আগে প্রায় দেড় মাস ধরে সন্দেশখালির মহিলারা শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকী তাঁদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলে তাঁরা। দীর্ঘদিন পথে নেমে আন্দোলন করার পরে অবশেেষ গ্রেফতার হন শাহজাহান শেখ।

সন্দেশখালির গ্রামের মহিলারা অভিযোগ করেছিলেন জমিতে নোনা জল ঢুকিয়ে বিঘের পর বিঘে জমি দখল করেছে শাহাজাহান শেখ এবং তার দলবল। এমনকী তাঁদের উপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগও করেছিলেন তাঁরা। শাহজাহান শেখের বিরুদ্ধে ধর্ষণের মামলাও দায়ের হয়েছে।

যদিও পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করে দাবি করা হয় শাহজাহান শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভুয়ো। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শাহাজাহান শেখ নিজেও দাবি করেেছন এই ভিডিও সত্যি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+