কলকাতায় ইডির ডিরেক্টর! সন্দেশখালি-বনগাঁর তদন্তে গতি বৃদ্ধির সম্ভাবনা
কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সোমবার মধ্যরাতে তিনি কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে। সন্দেশখালিতে তিন ইডি আধিকারিক রক্তাক্ত হওয়ার পরে সংস্থার শীর্ষ কর্তার কলকাতায় আসার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিন তিনি সন্দেশখালি ও বনগাঁর তল্লাশিতে যুক্ত থাকা আধিকারিকদের নিয়ে বৈঠক বসবেন বলে জানা গিয়েছে।
সন্দেশখালিতে ইডির তল্লাশিতে বাধা পাওয়ার পর চার দিন কেটে গিয়েছে। সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছনোর আগেই বাধা দেন গ্রামবাসীরা। তারই মধ্যে সাড়া না পেয়ে শেখ শাহজাহানের দরজার তালা ভাঙার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় প্রায় হাজারজন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা চালিয়ে, তাঁদেরচকে এলাকা ছাড়া করে।

সেই হামলায় তিন ইডির আধিকারিক গুরুতর আহত হন। তাঁদেরকে কোনও রকমে কলকাতায় পাঠিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে ওই ঘটনার পরে গভীর রাতে বনগাঁয় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে গাড়ি তোলার সময়ও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়। ইডির অভিযোগ বনগাঁয় পুলিশ সুপারের কাছে বাহিনী চাওয়া সত্ত্বেও তা মেলেনি।
সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও নিখোঁজ। তার নামে লুক আউট নোটিশ জারি করেছে ইডি। রাজ্য পুলিশের ডিজি অপরাধীদের ধরার ইঙ্গিত করেছেন। যদিও সন্দেশখালিতে তাণ্ডবের ঘটনা ইডির তরফে নিম্ন আদালতে জানানো হয়েছে। এবার ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও তদন্তকারীদের নিরাপত্তা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থা হতে চায় ইডি। কেননা আদালতের তত্ত্বাবধানেই দুর্নীতি বিরুদ্ধে তদন্ত চলছে।
সন্দেশখালির ঘটনা নিয়ে ন্যাজাট থানায় অভিযোগ করা ছাড়াও, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকেও জানিয়েছে ইডি। তাঁদেরকে বিস্তারিত রিপোর্টও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি দ্বিতীয়বারের জন্য সোমবার ইডির তরফে দাবি করা হয়েছে রেশন দুর্নীতি কমপক্ষে নয় থেকে ১০ হাজার কোটি টাকার। সেই পরিস্থিতিতে সংস্থার ডিরেক্টর রাহুল নবীনের কলকাতা সফরের পরে তদন্তে কতটা গতি আসে, এখন সেটাই দেখার।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications