Local Trains Cancelled: টানা ৪২ দিন হাওড়ায় বাতিল ব্যান্ডেল, শেওড়াফুলি-সহ প্রচুর লোকাল, সময় বদল এক্সপ্রেসেরও
Local Trains Cancelled: পূর্ব রেলের হাওড়া শাখায় (Howrah Division) ফের ভোগান্তির আশঙ্কা। টানা ৪২ দিন ধরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। শনিবার ২১ ডিসেম্বর থেকে টানা পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে ওই শাখায়। রেল জানিয়েছে, হাওড়া ও লিলুয়ার মধ্যবর্তী বেনারস রোড উড়ালপুলের কাজের জন্যই একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল (Eastern Railway)।
শুধু লোকাল ট্রেনই নয়, নিয়ন্ত্রণ করা হবে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও। হাওড়া ব্যান্ডেলের মাঝেই ট্রেন বাতিলের সংখ্যা বেশি। রেলের তরফে জানানো হয়েছে, ২ লেন বিশিষ্ট নতুন বেনারস রোড উড়ালপুল তৈরির কাজ চলবে ওই কয়েকদিন। কাজেই বছরের শেষ ও নতুন বছরের শুরুতেই হাওড়ায় ট্রেনের সফরে ভোগান্তি হতে পারে। অফিসযাত্রীরাও চরম সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা।

২১ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে ১৫টি ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল (Bandel Howrah Local)। ট্রেনগুলির নম্বর হল ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০,৩৭২২২, ৩৭২৩০, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪৪, ৩৭২৫০, ৩৭২৫৪, ৩৭২৬৪, ৩৭২৭৮,৩৭২৮৮। পাশাপাশি ১১টি ডাউন শেওড়াফুলি-হাওড়া লোকাল (Sheoraphuli Howrah Local) বাতিল থাকবে ওই সময়ের মধ্যে। ৩৭০৪২, ৩৭০৪৪, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫২, ৩৭০৫৬, ৩৭০৫৮, ৩৭০৬০, ৩৭০৬২ ও ৩৭০৬৪।
ডাউনে ১ জোড়া বেলুড়মঠ ও ১ জোড়া শ্রীরামপুর হাওড়া লোকালও বাতিল করা হয়েছে। আপেও বাতিল থাকতে একজোড়া বেলুড়মঠ ও একজোড়া হাওড়া শ্রীরামপুর লোকাল। ২২ জানুয়ারি পর্যন্ত ১৫টি আপ হাওড়া ব্যান্ডেল লোকাল ও বাতিল করা হয়েছে। ট্রেনগুলির নম্বর হল ৩৭২১৫, ৩৭২৩১, ৩৭২৩৭, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭২৫৭, ৩৭২৬৩, ৩৭২৬৭, ৩৭২০১, ৩৭২৭১, ৩৭২৭৫, ৩৭২৭৭, ৩৭২৮৫।
২২ জানুয়ারি পর্যন্ত ১১টি আপ হাওড়া শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে। ট্রেন নম্বরগুলি হল ৩৭০৪১, ৩৭০৪৩, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯, ৩৭০৫১, ৩৭০৫৫, ৩৭০৫৭, ৩৭০৫৯, ৩৭০৬১, ৩৭০৬৩। অন্যদিকে, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ০৩০৫১ আপ হাওড়া বর্ধমান মেমু স্পেশাল ট্রেন কর্ড লাইন ধরে ঘুরপথে চলাচল করবে। এরপর ২৯ তারিখ থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ১টা ৫০-এর বদলে ভোর সাড়ে ৩টেয় হাওড়া থেকে ছাড়বে বর্ধমান মেমু স্পেশাল।
২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে সময় পরিবর্তন করা হয়েছে একাধিক এক্সপ্রেসেরও। ৫০ মিনিট দেরিতে ছাড়বে দেহরাদুন-হাওড়া কুম্ভ ও উপাসনা এক্সপ্রেস। ২৫ ডিসেম্বর ৬০ মিনিট দেরিতে ছাড়বে মুজফ্ফরপুর হাওড়া জনসাধারণ এক্সপ্রেস। ২৮ তারিখ ২৫ মিনিট দেরিতে ছাড়বে মোকামা হাওড়া এক্সপ্রেস।
২৩ থেকে ২৮ ডিসেম্বর আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ১০ মিনিট দেরিতে ছাড়বে, গয়া-হাওড়া এক্সপ্রেস ৩০ মিনিট ও রক্সৌল হাওড়া মিথিলা এক্সপ্রেস ১০ মিনিট দেরিতে ছাড়বে। এরপর ২৯ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে ওই সমস্ত এক্সপ্রেসগুলি ডাউনেও দেরিতে হাওড়া স্টেশনে ঢুকবে।












Click it and Unblock the Notifications