Durga Pujo 2023: দ্বিতীয়ার সন্ধেতেই নবমীর ভিড় মণ্ডপে মণ্ডপে, বোধনের আগেই জনজোয়ারে ভাসছে শহর
সবে মহালয়া হয়েছে। বোধন এখনও হয়নি ঠাকুরের তার আগেই জনজোয়ারে ভাসছে শহর। পুজোর আগেই পুজো শুরু। দ্বিতীয়ার সন্ধেতে শহরের রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যেন নবমীর জনজোয়ার শুরু হয়ে গিয়েছে। শ্রীভূমি থেকে সুরুচি সঙ্ঘ কাতারে কাতারে মানুষ ভিঁড় করছেন সেখানে।
দুপুর থেকে লাইন পড়তে শুরু করেছে শহরের নামী মণ্ডপ গুলিতে। একদিকে যখন মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করছেন তখন কলকাতা শহরে পুজোর জনজোয়ার। শহরের সবকটি বড় পুজোর প্যান্ডেলে কাতারে কাতারে মানুষ ভিঁড় করছেন।

সকলেই চাইছেন ভিঁড় এড়িয়ে কলকাতার বড় পুজোগুলি দেখে ফেলেন। আর সেটা করতে গিয়ে সেই পুজোর চারদিনের মতোই ভিঁড়ে ভাসছে শহর। শ্রীভূমির পুজো মণ্ডপে ভিঁড় সামাল দিকতে হিমসিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। শহরের একাধিক রাস্তায় তীব্র থেকে তীব্রতর জানজট তৈরি হচ্ছে। একদিকে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা তার সঙ্গে ফিরতি পথে শহরের বড় পুজো গুলিতে ঢুঁ মেরে যেতে চাইছেন সকলে।
বাড়ির ছোটদের নিয়ে বেড়িয়ে পড়েছেন সকলে। জেলা থেকেও ছোটদের নিয়ে শহরে চলে আসছেন অনেকে। শহরের পুজো প্যান্ডেলগুলিতে জনস্রোত দেখা যাচ্ছে দ্বিতীয়াতেই। সুরুচি সঙ্ঘতেও একই পরিস্থিতি। চতুর্থীর দিন মণ্ডপ খুললেও মানুষ কিন্তু বাইরে থেকে এক ঝলক দেখার জন্য ভিঁড় করছেন দর্শনার্থীরা। পুতুলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ।












Click it and Unblock the Notifications