Durga Puja Naktala Udayan: পার্থ-অর্পিতা জেলে, এবার পুজোয় নাকতলার হাল ধরবেন কে?
শহররে ওজনদার পুজো কমিটি গুলি এখন থেকেই শুরু করে দিয়েছে কাজ। মোটের উপর সব বড় পুজোপই খুঁটি পুজো হয়ে গিয়েছে। সকলেই প্রাণপণে লুকিয়ে রেখেছেন থিম। কেউ এখনই প্রকাশ্যে আনতে নারাজ। কিন্তু এবার কী হবে নাকতলা উদয়ন সংঘের। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিতি পেয়েছে নাকতলা উদয়ন।
গতবছর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে কেমন একটা অস্বস্তিতে ভুগছেন সকলে। নাকতলার পুজো মানেই বাঁকা চোখে দেখা হচ্ছে। গতবার পুজো হলেও তেমন হুল্লোড় কিন্তু চোখে পড়েনি নাকতলা উদয়নে। রাশি রাশি প্রশ্ন নিয়ে মানুষ হাজির হয়েছিলেন মণ্ডপে। পুজো দেখার চেয়ে বেশি কৌতুহল ছিল পার্থ-অর্পিতার রসায়ন নিয়ে। মণ্ডপে ঘুরতে ফিরতেই সকলে কানাকানি করেছেন।

এবার সামনে আরও একটা পুজো। বেশি হাতে সময় নেই। সব ক্লাবেরই প্রায় খুঁটি পুজো হয়ে গিয়েছে। প্যান্ডেলের বাঁশও পড়ে গিয়েছে। ধাপে ধাপে সেজে উঠবে মণ্ডপ। ফুটে উঠবে থিম। কিন্তু এবার কী করবে নাকতলা উদয়ন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগে তো সুরুচির সঙ্গে রীতিমতো টক্করে নামতো নাকতলা উদয়ন সংঘ। অরূপ বিশ্বাসকে কাছে ঘেঁসতে দিতেন না পার্থ। এতোটাই প্রতিযোগিতা ছিল দুই পুজোর মধ্যে।
পার্থ না থাকলেও এবার পুজো হবে। তবে তার আগের জৌলুস আর থাকবে কিনা সেটা প্রশ্ন। তবে শোনা যাচ্ছে পুজো নিয়ে নাকি ক্লাবের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি অরূপ বিশ্বাস। পুজো যেন থেমে না থাকে সেই বার্তা দিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় না থাকলেও পুজো যাতে হয় আগের মতো করেই সেই চেষ্টা করার কথা বলেছেন ক্লাবের উদ্যোক্তাদের। সেই আশাতেই নতুন করে কাজ শুরু করেছেন উদ্যেক্তারা।












Click it and Unblock the Notifications