DurgaPuja 2023: সিধুর গানেই 'অ্যাম্বিশন' সাজাচ্ছে কুমোরটুলি পার্ক! দেখুন ভিডিওতে
DurgaPuja 2023: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই দুর্গোৎসবে মেতে উঠবে আপামর জনগণ। সেজে উঠছে কলকাতার পুজো মণ্ডপগুলি। থিমের লড়াইয়ে এগিয়ে থাকতে মণ্ডপসজ্জায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মণ্ডপ সজ্জার মাধ্যমে ভালোভাবে থিমকে ফুটিয়ে তুলতে জোরকদমে চলছে প্রস্তুতি।
থিমের ভাবনায় (DurgaPuja 2023) কোথাও উঠে এসেছে ফুচকা, আবার কোথাও উঠে এসেছে মদন মিত্রের বিখ্যাত সংলাপ ওহ লাভলি। তবে কুমোরটুলি পার্ক সর্বজনীনের পুজোর থিম একেবারে অন্যরকম। জীবনের লক্ষ্য কী, জীবনে এগিয়ে চলার পথ কেমন। সবটা মিলিয়েই তৈরি হচ্ছে কুমারটুলি পার্কের এই বছরের পুজোর থিম। তুঙ্গে পুজোর প্রস্তুতি।

তবে এই প্রথম নয়, প্রতিবছরই নতুন নতুন থিমে দর্শকদের তাক লাগিয়ে দেয় কুমোরটুলি পার্ক সর্বজনীন (Kumartuli Park Sarbojanin) । বলা যেতে পারে, কুমোরটুলি পার্ক মানেই দর্শকদের মনে চমক। কখনও রাজস্থানের আদলে জীবন্ত উট বালি উপরে, কখনও বল্লাল সেনের ঢিবি, কখনও মঙ্গল গ্রহ আবার কখনও মাঝ আকাশে হেলিকপ্টার। আগে এমন বহু থিমের মাধ্যমে দর্শককে চমকে দিয়েছে এই পুজো কমিটি।
এর জন্য কুমোরটুলি পার্কের ঝুলিতে রয়েছে বহু পুরস্কারও। এবছরও এমনই এক চমকদার থিম নিয়ে হাজির কুমোরটুলি পার্ক সর্বজনীন। বছর ৩১ বর্ষে পদার্পণ করল কুমোরটুলি পার্ক সর্বজনীনের দুর্গাপুজো। এবছর তাদের ভাবনা 'অ্যাম্বিশন' । আর এই পুজোর আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ রায়। যিনি জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্যাকটাসের সিধু বলেই বেশি পরিচিত।
দেখুন কুমোরটুলি পার্ক সর্বজনীনের পুজো ভিডিওতে-












Click it and Unblock the Notifications