Durga Puja 2023: এস বি পার্ক সার্বজনীন এবার ভেদাভেদ দূর করার লক্ষ্যে, তাদের থিম 'এলেম নতুন দেশে'

এ যেন এক নতুন দেশ। থিম পুজোর সময়ে নতুন আর একটি ভাবনা এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসবে। এবার তাদের পুজো মণ্ডপের বিষয়বস্তু 'এলেম নতুন দেশে'। মঙ্গলবার এই পুজোর উদ্বোধন হল।

Durga Puja 2023: এস বি পার্ক সার্বজনীন প্রতিবারই নতুন কিছু ভাবনাকে সামনে আনে। এবারেও তেমনই কিছু ভাবনা। এখানে এলে যেন মনে করা হবে, পাখিদের দেশ। এই দেশে কোনও বিভেদ নেই। ডানায় ভর করে যেমন পাখিরা উড়ে যায়। এখানেও তেমনই ভাবনা রাখা হয়েছে।

এস বি পার্ক সার্বজনীন

এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন রাজ্য পরিবহণ দফতরের মন্ত্রী দিলীপ মণ্ডল, অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। তিনি এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব ২০২৩-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বটে। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

'এলেম নতুন দেশে' শব্দটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'তাসের ঘর' নাটকে ব্যবহার করেছিলেন। নাটকে ভেদাভেদ মুক্ত জীবনের কথা বলা হয়েছিল। সেই ভাবনাই এবারের পুজোর থিম। এই ধারণাটি মণ্ডপের নকশায় প্রতিফলিত হয়েছে।

ক্লাবের সভাপতি সঞ্জয় মজুমদার বলেন, "এস বি পার্ক সার্বজনীন থিম- এলেম নতুন দেশে উদযাপন করতে পেরে অত্যন্ত গর্বিত। এখন অস্থির সময় চলছে চারদিকে। বিশ্ব রাজনীতি, ধর্ম, পুঁজিবাদ এবং জলবায়ু সঙ্কটে কারণে প্রতি সেকেন্ড সংকীর্ণ হয়ে আসছে। এস বি পার্ক শৈল্পিক কল্পনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করে।"

এস বি পার্ক সার্বজনীন

এবারে এই পুজো ৫৩ বছরে পড়ল। ঠাকুরপুকুরের এই পুজো মণ্ডপে পা রাখলে মনে হবে যেন কারো মধ্যে কোনও বিভেদ নেই। এখানে আরও একটি আকর্ষণীয় ব্যাপার পাওয়া যাবে। ৬ ফুট উচ্চতার একটি বিশাল ধূপকাঠি রাখা হয়েছে। এটি টানা ৭২ ঘন্টা ধরে জ্বলবে। শুধু তাই নয়, এই ধূপকাঠি থেকে সুগন্ধ বেরোবে। ১ কিলোমিটারেরও বেশি দূরত্বে পৌঁছে যাবে সেই সুগন্ধ।

তৃতীয়াতেই উদ্বোধন হয়ে গেল এই পুজো মণ্ডপের। সাধারণ মানুষ তাদের পুজো দেখতে আসবেন। অপেক্ষায় এস বি পার্ক সার্বজনীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+