মহাসপ্তমীতে দেখে নিন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর মুহূর্ত
শুরু হয়ে গেল বাঙালীর প্রাণের উৎসব। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর সকালে কলাবউ স্নান দিয়ে উপাচার শুরু। এদিন সকালে শোভাবাজার ঘাটে নবপত্রিকা স্নান দিয়ে ঐতিহ্যের শোভাবাজার রাজবাড়়ির দুর্গোপুজো শুরু
শুরু হয়ে গেল বাঙালীর প্রাণের উৎসব। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর সকালে কলাবউ স্নান দিয়ে উপাচার শুরু। এদিন সকালে শোভাবাজার ঘাটে নবপত্রিকা স্নান দিয়ে ঐতিহ্যের শোভাবাজার রাজবাড়়ির দুর্গোপুজো শুরু হয়ে গেল। এরপর পঞ্জিকা মতে শুরু হয়ে গিয়েছে সপ্তমী পুজোর নানা রীতি রেওয়াজ।

নবপত্রিকা স্নানের উপাচার দিয়ে সপ্তমীর দিন শুরু
শোভাবাজার রাজবাড়িতে সকাল থেকে বিভিন্ন উপাচার চলছে। ২৩০ বছরে পা রাখা ঐতিহ্যের এই পুজোয় অনেক রীতি রেওয়াজ রয়েছে। শাস্ত্র মতে এদিন বলিদান হয়েছে। সপ্তমীতে ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়। নির্ঘন্ট মেনে আরতি ও পুষ্পাঞ্জলি হয়েছে।

এ বছর শোভাবাজার রাজবাড়ির পুজো ২৩০ তম বর্ষে
কলকাতার ঐতিহ্যের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম উত্তরের শোভাবাজার রাজবাড়ির পুজো(ছোটবাড়ি, রাজা রাজকৃষ্ণ দেবের পুজো)। রাজা নবকৃষ্ণ দেবের এই পুজো এবার পা দিল ২৩০ তম বর্ষে।

পুজো শুরুর ইতিহাস
রাজা নবকৃষ্ণ দেবের ছেলে না হওয়ার জন্য পরবর্তী কালে ভাইপো গোপীমোহন দেবকে তিনি দত্তক নিয়েছিলেন। এরপর রাজার নিজের সন্তান হয়। নিজের ছেলে রাজা রাজকৃষ্ণ দেবের জন্মের খুশিতে আদি বাড়ির দক্ষিণ দিকে একটি ভবন তৈরি করে সেখানে আরও একটি পুজো শুরু করেন। এই পুজো শুরু হয় ১৭৯০ সাল থেকে। এবার এই পুজো ২৩০ বছরে পা রাখল। শোভাবাজার অঞ্চলে এই পুজোটি রাজা রাজকৃষ্ণ দেবের পুজো নামে বিখ্যাত। রাজা নবকৃষ্ণ দেবের মৃত্যুর পর শোভাবাজার রাজবাড়ির পুজো বড় ও ছোট দুই ভাগে ভাগ হয়ে যায়। পরিবারের রাজকৃষ্ণ দেবের বাড়ির পুজোটি ছোট বাড়ির পুজো নামে পরিচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications