Kolkata: ভোটের ডিউটিতে এসে শ্লীলতাহানি, চিৎপুরে গ্রেফতার CRPF জওয়ান
ফের ভোটের ডিউটিতে আসা সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার চিৎপুরে গ্রেফতার জওয়ান। রবিবার রাতে একটি বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করে ওই জওয়ান এমনই অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।
রবিবার ভোটের ডিউটি সেরে ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তবে এবারের ভোটে এই প্রথম ঘটনা নয় আগেও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ উঠেছিল। তাকে বেধে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে এবারের লোকসভা ভোটে শাসক বিরোধী উভয় পক্ষই অভিযোগের বন্যা বইয়ে দিয়েছে। বিজেপি প্রথম থেকেই কড়া কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর দাবিতে সরব ছিল। সেই মতো কমিশন সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল বাংলায়। বিশেষ করে শেষ দুই দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।
ভোটের প্রথম দফায়তে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তারপরেই তাঁকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শান্তনু সেন সকলেই একের পর এক বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন বাহিনী নিয়ে এসে বাংলার মা বোনেদের সম্মান হানি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications