‘বাঙালি-বিদ্বেষী’ পরেশ রাওয়ালের বিরুদ্ধে গর্জে উঠল সিপিএম, এফআইআর কলকাতায়
অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি ‘বাঙালি-বিদ্বেষী’ মন্তব্য করেছেন গুজরাতের এক সমাবেশে। তারপর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তাঁর সেই মন্তব্য নিয়ে। তবে শুধু সমালোচনা করেই ক্ষান্ত রইল না কলকাতা।
অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি 'বাঙালি-বিদ্বেষী' মন্তব্য করেছেন গুজরাতের এক সমাবেশে। তারপর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তাঁর সেই মন্তব্য নিয়ে। তবে শুধু সমালোচনা করেই ক্ষান্ত রইল না কলকাতা। পরেশ রাওয়ালের বিরুদ্ধে গর্জে উঠে সিপিএম এফআইআর দায়ের হল কলকাতায়। এফআইআর করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্ম সেলিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতা পরেশ রাওয়ালকে কলকাতা পুলিশ আইপিসির বিভিন্ন ধারায় মামলা করেছে। সেলিম অভিযোগ দায়ের করেছেন, তিনি বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য পেশ করেছেন। গুজরাতে বিজেপির নির্বাচনী সভায় দাঁড়িয়ে তিনি বাংলা-বিদ্বেষী কথা বলেন।
গুজরাতের একটি নির্বাচনী সমাবেশে তার বাঙালিদের জন্য মাছ রান্না নিয়ে মন্তব্যের জন্য বিতর্ক সৃষ্টি হয়। অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে এরপর কলকাতায় মামলা দায়ের করে সেলিম বলেন, বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাত্মক ও বিদ্বেষমূলক বক্তব্য পেশ করেছেন তিনি। মঙ্গলবার গুজরাতের ভালসাদ জেলায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বেশি, কিন্তু দাম কমবে। মানুষও কর্মস্ংস্থান পাবে। কিন্তু রোহিঙ্গা অভিবাসী ও বাংলাদেশীরা যদি দিল্লির মতো আপনাদের আশেপাশে বসবাস শুরু করে তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন, বাঙালিদের জন্য মাছ রান্না করবেন।
তাঁর মন্তব্য নিয়ে সমালোচনার পর বিজেপি নেতা টুইটারে গিয়ে তার মন্তব্যের জন্য ক্ষমা চান। সেইসঙ্গে এটাও স্পষ্ট করেন যে, বাঙালি বলতে তিনি অবৈধ ও বাংলাদেশিদের বোঝাতে চেয়েছেন। এরপরই পরেশ রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারা মোতাবেক দাঙ্গা সৃষ্টির উদ্দেশে উস্কানি, ১৫৩এ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা, ১৫৩বি ধারায় ভাষাগত বা জাতিগত গোষ্ঠীর অধিকার অস্বীকার করা, ৫০৪ ধারায় উস্কানির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান করে শান্তি ভঙ্গের চেষ্টা ও ৫০৫ ধারায় জনসাধারণের দুর্ভোগের উদ্দেশ্যে বিবৃতির অভিযোগে একটি মামলা দায়ের করেন সেলিম।
মহম্মদ সেলিম তালতাল থানায় গিয়ে বৃহস্পতিবারই অভিযোগ দায়ের করেছিলেন। বিভিন্ন সোশ্যল মিডিয়া প্লাটফর্মে ভিডিও দেখেছেন, যাতে অভিনেতা পরেশ রাওয়াল বাঙালি বিদ্বেষী মন্তব্য করেন। তাঁর ওই বক্তব্য বাঙালিদের বিরুদ্ধে ঘৃণার অনুভূতি প্রচার করেন। তালতলা থানায় অভিযোগ দায়েরের পর বলেছেন, তিনি এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী পদক্ষেপ নেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানার।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications