Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hosptal: প্রবল বৃষ্টিতে বদলে গেল ছবি, 'আটকে' বামেদের মিছিল! লালবাজারে মীনাক্ষী সহ একাধিক নেতা

RG Kar Hosptal: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফাঁসানো হচ্ছে। দেওয়া হচ্ছে মিথ্য মামলা। আর এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার এসএফআই-ডিওয়াইএফআই'য়ের নেতৃত্বে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু প্রবল বৃষ্টিতে বদলে গেল সেই মিছিলের ছবি। মাঝ রাস্তাতেই কার্যত 'আটকে' রইল বামে ছাত্র যুব-দের মিছিল।

যদিও পরে বৃষ্টি-জল উপেক্ষা করে ধীরে ধীরে এগোতে থাকে মিছিল। এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত এই মিছিল পৌঁছেছে বলে জানা যাচ্ছে। সেখান থেকে কোনও রকমে জল পেরিয়ে লালবাজারে যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাত বাম নেতা (RG Kar Hosptal) ।

Cpim rally stopped due to heavy rainfall at kolkata on saturday

আরজি কর হাসপাতালে (RG Kar Hosptal) ভাঙচুরের ঘটনায় তাঁদের সবাইকেই জেরা করতে চেয়ে সমন পাঠায় কলকাতা পুলিশ। আর এরপরেই তদন্তের মুখোমুখি হয়েছেন মীনাক্ষী সহ একাধিক নেতা। তাঁদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক শীর্ষ আইনজীবী।

বলে রাখা প্রয়োজন, ১৪ অগাস্ট রাত, 'মেয়েদের রাত দখল 'কর্মসূচি একদিকে যখন চলছে, এর মধ্যেই আরজি কর হাসপাতালে অবাধে ভাঙচুরের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় কলকাতা পুলিশের তরফে বেশ কয়েকজনকে চিগ্নিত করা হয়। শুধু তাই নয়, পুলিশের তরফে একটি ভিডিও দেখানো হয়। যেখানে ডিওয়াইএফআই'য়ের ফ্ল্যাগ এবং বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয় বলে দাবি করা হয়।

আর এরপরেই মীনাক্ষী সহ একাধিক ডিওয়াইএফ নেতাকে নোটিশ করে কলকাতা পুলিশ। যদিও মীনাক্ষীর পাল্টা দাবি, ভাঙচুরের ঘটনায় আসল অপরাধীদের ধরতে না পেরে নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। শুধু তাঁদের নয়, বিভিন্ন থানা থেকে নেতাদের নোটিশ করা হচ্ছে বলেও দাবি বামনেত্রীর। আর এহেন পদক্ষেপের বিরুদ্ধেই আজ শনিবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়।

এসএফআই-ডিওয়াইএফআই সহ ইউনাইটেড ল স্টুডেন্ট ফ্রম আইনজীবীদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল নামা হয়। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়। পাল্টা পুলিশের তরফে এই মিছিলকে আটকাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে কলকাতা পুলিশের তরফে বিশাল ব্যারিকেড করে দেওয়া হয়। যে কোনও পরিস্থিতির জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়। কিন্তু মিছিল শুরু হতেই বদলে যায়। প্রবল বৃষ্টি শুরু হয়। রাস্তার বহু অংশে জল দাঁড়িয়ে যায়।

ফলে মাঝ পথেই কিছুটা মিছিল আটকে যায়। এরপর ফের মিছিল শুরু হয়। জমা জল এবং বৃষ্টি উপেক্ষা করেই বিবি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত পৌছয় মিছিল। এরপর নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাত বাম নেতা সেখান থেকে লালবাজারে যান। প্রতিবেদন দেখা পর্যন্ত, সবাই জেরা পর্ব চলছে লালবাজারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+