ইনচার্জ-সহ ১৬ জনের করোনা সংক্রমণ! বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ
করোনার প্রভাব এবার ইস্ট ওয়েস্ট মেট্রোয়। করোনা সংক্রমণের কারণে আপাতত টানেল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আক্রান্ত হয়েছেন টানেল তৈরির ইনটার্জ। আরও বেশ কয়েকজন কর্মী আক্রান্ত
করোনার প্রভাব এবার ইস্ট ওয়েস্ট মেট্রোয়। করোনা সংক্রমণের কারণে আপাতত টানেল তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আক্রান্ত হয়েছেন টানেল তৈরির ইনটার্জ। আরও বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

কর্মীদের করোনা টেস্ট
সূত্রের খবর অনুযায়ী, টানেল তৈরির কাজে যুক্ত প্রায় ১৫০ জনের করোনা টেস্ট করানো হয়। এঁদের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কয়েক জনের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে।

আপাতত বন্ধ টানেল তৈরির কাজ
সূত্রের খবর অনুযায়ী, সকলের রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে টানেল তৈরি কাজ।

লকডাউনে শুরু হয়েছে টানেল তৈরির কাজ
লকডাউনের মধ্যেই টানেল তৈরির কাজ শুরু করে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। ১৯ জুন শুক্রবার বৌবাজার থেকে শিয়ালদহ টানেল তৈরি কাজ শুরু হয়।

১৩ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর একাংশ
১৩ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর একাংশ। সেক্টর ফাইভ থেকে যুবভারতী পর্যন্ত মেট্রোর চলাচল শুরু হলেও বর্তমানে করোনা সংক্রমণের কারণে সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিয়ালদহ পর্যন্ত টানেল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications