Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাফ ম্যারাথনে তোরণ ভেঙে পড়ল অতিরিক্ত পুলিশ কমিশনারের উপর, ফাটল মাথা

কলকাতা পুলিশ আয়োজিত ম্যারাথনে তাল কাটল। তোরণ ভেঙে বিপত্তি দেখা দিল। আর তাতেই জখম জয়ে রক্তপাত কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ওয়ান)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রবিবার সকালে কলকাতায় আয়োজিত হয় হাফ ম্যারাথন। কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথনে হাজার হাজার মানুষ, পুলিশ কর্মী, বিশিষ্টরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন।

Kolkata Police

হাফ ম্যারাথনে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। কলকাতার আবহাওয়া সকাল থেকেই মেঘলা, কুয়াশা আচ্ছন্ন ছিল। ময়দান এলাকায় হাওয়া বইছিল বেশ ভালো গতিতেই। সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন চলাকালীন ময়দানে তোরণ ভেঙে যায়। হাওয়ার গতিবেগ বেশি থাকার জন্য এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

গুরুতর আহত হন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি (১) মুরলীধর শর্মা। মাথা ফেটে যায় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে তিনি এখন চিকিৎসাধীন। কলকাতার পুলিশ কমিশনার বিনীথ গোয়েল তাঁকে হাসপাতালে দেখতে যান।

প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থ আছেন। চিকিৎসকরা তাঁর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। কেন এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। আরও একজন মহিলার চোট লেগেছে ঘটনায়। এমনই জানিয়েছেন পুলিশ কমিশনার।

এদিন কলকাতা পুলিশ আয়োজিত হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ কিলোমিটারের দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামিল হন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য রাজনীতির বিষয় নিয়ে কোনও কথা বলেননি। ম্যারাথনে যোগ দিয়ে তিনি বেশ ফুরফুরে মেজাজেই। ময়দান এলাকা দিয়ে তাঁকে অন্যান্যদের সঙ্গে দৌড়াতেও দেখা যায়।

২৫ হাজার মানুষ এবারের ম্যারাথনে অংশ নিয়েছিলেন। এমনই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, দেব, অংশ নিয়েছেন এই ম্যারাথনে। টলিউডের বহু অভিনেতা - অভিনেত্রী উপস্থিত ছিলেন। রেড রোড থেকে দৌড় শুরু হয়। এজেসি বোস রোড, শেক্সপিয়ার সরণী, একাধিক রাস্তা দিয়ে প্রতিযোগীরা দৌড়েছেন। দুপুর অবধি শহরের এই সব রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+