Kolkata: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে গর্জে উঠল কলকাতা, রণক্ষেত্র বাংলাদেশ উপ হাইকমিশন চত্বর
Kolkata Protest on Bangladesh:বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় প্রতিবাদের আগুন এপাড় বাংলাতেও। ঢাকায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির প্রতিবাদে গর্জে উঠল শহর কলকাতা। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের (Deputy High Commission) অফিস পর্যন্ত মিছিলে ব্যাপক উত্তেজনা।
শিয়ালদহে মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। বেকবাগানে মিছিল পৌঁছতেই প্রতিবাদীদের আটকায় কলকাতা পুলিশ (Kolkata Police)। বাংলাদেশ উপ হাইকমিশনের আগে পাঁচটি ব্যারিকেড দেওয়া হয়। প্রথম ব্যারিকেডেই আটকানো হয় মিছিলে সামিল সদস্যদের। ব্যারিকেড সরানোর মরিয়া চেষ্টা করেন বঙ্গীয় জাগরণ মঞ্চের সদস্যরা।

একের পর এক ব্যারিকেড টপকে যায় প্রতিবাদীরা। পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তিতে জড়ান তাঁরা। পুলিশ মিছিল আটকাতেই এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। ভেঙে ফেলা হয় বাঁশও। ব্যারিকেডের নিচে চাপা পড়ে জখম হন বেশ কয়েকজন। ধস্তাধস্তিতে কলকাতা পুলিশের এক আধিকারিকও আহত হন বলে সূত্রের খবর।
গেরুয়া পতাকা হাতে জয় শ্রী রাম স্লোগান দিতেও শোনা যায় বিক্ষোভকারীদের। পুলিশ মিছিল আটকালে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কুশপুতুল জ্বালান প্রতিবাদীরা। সনাতনী সমাজের মিছিল ঘিরে রণক্ষেত্র হয় গোটা এলাকা। পরে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পাঁচ সদস্যকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশ উপ হাই কমিশনে দাবিপত্র পেশ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পাঁচ সদস্যের। মিছিলে সামিল বাকিদের উপ হাইকমিশন পর্যন্ত আসতে দেওয়া হয়নি। দ্বিতীয় ও তৃতীয় ব্যারিকেডেই তাঁদের আটকায় পুলিশ। কলকাতার রাজপথে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় মিছিল ঘিরে।
অপরদিকে, কলকাতার অ্যালবার্ট রোডে প্রতিবাদ ইসকনের (ISKCON) সন্ন্যাসীদের। বাংলাদেশে চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ ইসকনের সদস্যদের। হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানান তাঁরা। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি করেন তাঁরা। খোল-করতাল সহযোগে সমবেত কণ্ঠে কীর্তনে প্রতিবাদে সামিল হন তাঁরা।
#WATCH | Kolkata, West Bengal | A scuffle broke out between police and members of Hindu Mahasabha while they were marching towards Bangladesh's deputy high commission protesting against the ongoing atrocities against Hindus and other minorities in Bangladesh. pic.twitter.com/d5QYUowFsS
— ANI (@ANI) November 28, 2024












Click it and Unblock the Notifications