কয়লা কাণ্ড মামলায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি বিকাশ মিশ্রের
কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তিতে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। এই নির্দেশ দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।
২০২২ সালে জামিন পেয়েছিলেন এই বিকাশ মিশ্র। সেই সময় আদালত শর্ত দেয়। বিকাশ কলকাতার বাইরে যেতে পারবে না। পাশাপাশি প্রতি সপ্তাহে সিবিআই অফিসে তাকে হাজিরা দিতে হবে। এবার সেই দুই নির্দেশকেই চ্যালেঞ্জ করে বিকাশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। তবে কোনওভাবেই আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমান যেতে পারবেন না। যেতে পারবেন না রাজ্যের বাইরেও।
তবে প্রতি সপ্তাহে এখন আর সিবিআই অফিসে যেতে হবে না হাজিরার জন্য। এখন থেকে মাসে একবারই হাজিরার জন্য যাওয়া যাবে। সেই নির্দেশও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এদিকে গত জুলাই মাস থেকে কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন হচ্ছে না। ঝুলে রয়েছে মামলা।
যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত বিকাশ মিত্র৷ সেই মামলায় বিকাশ মিশ্রকে আলিপুর আদালতে হাজির করানো নিয়ে ঝক্কি হয়৷ ফলে আসানসোল আদালতে হাজির করানো যায়নি। সেই কারণে কয়লা পাচার মামলার শুনানি ফের পিছিয়ে গিয়েছে।
গতকাল আসানসোল আদালতে কয়লা কাণ্ডে চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু সেই চার্জ গঠন হল না । দীর্ঘ প্রতীক্ষার পর সিবিআইয়ের বিচারক আগামী ১০ ডিসেম্বর পুনরায় চার্জ গঠনের দিন ধার্য করেন। উল্লেখ্য, কলকাতার আলিপুর আদালতে বিকাশ মিশ্রের অভিযোগের কী রায় ঘোষণা হয়। তার জন্য এই চার্জ গঠনের প্রক্রিয়া দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে।
সিবিআই আদালতের পক্ষ থেকে বিকাশ মিশ্রর হাজিরার আবেদন করা হয়। এদিকে অন্য মামলায় বিকাশ মিশ্রর পুলিশি হেফাজত রয়েছে। ফলে হেফাজত নিয়ে টানাপোড়েন থাকার সম্ভাবনা। এই অবস্থায় কয়লা কাণ্ডে চার্জ গঠনের দিন ১০ ডিসেম্বর নির্ধারিত হয়।এদিকে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার সাময়িক স্বস্তি পেলেন বিকাশ মিশ্র।












Click it and Unblock the Notifications