Calcutta HC: "শুধু বললেই হয় না, প্রমাণ দিন," কাঁথির সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীতে 'না', পুলিশেই আস্থা আদালতের
Calcutta High Court: কাঁথির সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন খারিজ করে দিল আদালত। কেন কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে, তার সাপেক্ষে প্রমাণ দিতে হবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পুলিশই যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে বলেও পর্যবেক্ষণ হাইকোর্টের।
আগামী শনিবার কাঁথির সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন হওয়ার কথা। তাতেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা করেন স্বপন বেরা নামে এক ব্যক্তি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে মামলা। বৃহস্পতিবার তার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, কেন্দ্রীয় বাহিনীতে সায় নেই আদালতের। মামলার গ্রহণযোগ্যতাই নেই, তাই আবেদন খারিজ করা হল।

প্রধান বিচারপতি স্পষ্টতই বলেন, "প্রয়োজনে শীর্ষ আদালতে যান। এটা জনস্বার্থ মামলা নয়।" পাল্টা মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "প্রশাসনের শান্তিপূর্ণ নির্বাচন করতে অসুবিধা কোথায়?" উত্তরে প্রধান বিচারপতি বলেন, "এসে শুধু বললেই হয় না, অনুমান করলেই হয় না। কেন কেন্দ্রীয় বাহিনী চাইছেন, তার প্রমাণ দিতে হবে। পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে।" রাজ্যের এজির হয়ে সওয়াল প্রধান বিচারপতির।
২০২৪ সালে ওই একই জায়গায় একটি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্রে ছিল বাহিনী। বুথে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কাঁথির এবারের সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও অশান্তির আশঙ্কা করছেন মামলাকারী। শাসকদলের সমর্থিত প্রার্থীরা অশান্তি করতে পারে বলে অনুমান। অশান্তির সম্ভাবনার কথা ধরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন তিনি।
যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়ে দেন, "ওই যুক্তি এখানে খাটে না। আপনারা এ ব্যাপারে একক বেঞ্চে মামলা করুন। এছাড়া আবেদনকারী নিজে ওই নির্বাচনের একজন প্রার্থী। ফলে এই মামলাকে জনস্বার্থ মামলা বলা যায় না।"
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications