Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিএ মামলায় বড় জয় সরকারি কর্মীদের! মমতার সরকারের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল হাইকোর্ট

ডিএ মামলায় বড় জয় রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।

ডিএ মামলায় বড় জয় রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে ২০ মে তাদের দেওয়া আদেশ বহাল থাকছে। ২০ শে মে কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয় ৩ মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।। অন্যদিকে তিন মাসের মধ্যে ডিএ দেওয়ার নির্দেশ রাজ্য সরকার মানেনি বলে সরকারি কর্মীদের একাংশ আদালত অবমাননার মামলাও করেছেন। সেই মামলা এখনও চলছে।

২০ মে হাইকোর্টের রায়

২০ মে হাইকোর্টের রায়

এই বছরের ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছিল ৩ মাসের মধ্যে ডিএ-র বিষয়টি রূপায়ন করতে হবে। কিন্তু তিনমাস পেরিয়ে গেলেও সরকারি সেব্যাপারে কোনও উদ্যোগ না নেওয়ায় আদালতের নোটিস যায় রাজ্য সরকারের কাছে। তিম মাসে কেন আদালতের নির্দেশ কার্যকর করা গেল না তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়। তবে সেই আইনি নোটিশের জবাব না পাওয়ায় আদালত অবমাননার নোটিশ জারি করা হয়।

রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার

রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার

আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন রাজ্য তাদের সামর্থ মতো ডিএ ইতিমধ্যেই দিয়েছে। রাজ্যের পক্ষে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। সেই কারণে হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে ২০ মে যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানান তিনি।

অকারণে সময় নষ্ট করছে রাজ্য সরকার

অকারণে সময় নষ্ট করছে রাজ্য সরকার

পাল্টা সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, আদালত সচেতনভাবেই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা না দিয়ে অকারণে সময় নষ্ট করছে। তিনি বলেন, ডিএ নিয়ে রাজ্য সরকারিকর্মীদের মধ্যে বৈষম্য করা যায় না। তিনি বলেন, দিল্লির বঙ্গভবনে কাজ করা রাজ্যের কর্মী যদি কেন্দ্রীয় হারে ডিএ পান, তাহলে অন্যরাও একই হারে ডিএ পাওয়ার যোগ্য।

রাজ্য সরকারের অবস্থান

রাজ্য সরকারের অবস্থান

সেপ্টেম্বরের শুরুতে পুজোর অনুদান নিয়ে করা মামলায় রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায় সরকারি কর্মীদের কোনও ডিএ বকেয়া নেই। প্রায় ৪৩ হাজার ক্লাবকে পুজোর অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বলা হয় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়া রেখে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া সমীচীন নয়। সেই মামলায় রাজ্য সরকার জানায় সরকারি কর্মীদের জন্য কোনও ডিএ বকেয়া নেই। তবে রাজ্য সরকারের এই অবস্থানের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন কর্মী সংগঠন।

প্রায় ১৬০০ প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি SBI-এর! একনজরে যোগ্য ও অন্যান্য তথ্য

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+