Betting App: প্রাক্তন মুখ্যমন্ত্রীই নন, লোনের টাকা বেটিং অ্যাপে! সিবিআই স্ক্যানারে সল্টলেকের এই ব্যবসায়ী
Mahadev Betting App Case: মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে সল্টলেকে তল্লাশি সিবিআই'য়ের। আজ বুধবার সকালে ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের বাড়িতে তল্লাশিতে যান সিবিআই আধিকারিকরা। একই সঙ্গে তাঁর এক ঘনিষ্ঠের বাড়িতেও এদিন পৌঁছে যান তদন্তকারীরা। তল্লাশি চলে শীর্ষ এক পুলিশ আধিকারিকের বাড়িতে।
শুধু তাই নয়, আজ বুধবার সকাল থেকে সল্টলেক সহ দেশের অন্তত ৬০ টি জায়গায় একযোগে সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। যা খবর, নির্দিষ্ট একটি তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হছে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ঘেরাটোপে মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে (Mahadev Betting App Case) তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Mahadev Betting App Case: সিবিআই নজরে বাংলার ব্যবসায়ী
মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডের তল্লাশিতে এদিন সকালে সল্টলেক AE ব্লকের 430 নম্বর বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। বাড়িটি সুরজ চোখানিয়া বলে এক ব্যবসায়ীর। মহাদেব বেটিং ও গেমিং অ্যাপ সংক্রান্ত কাণ্ডে সরাসরি এই ব্যবসায়ীর এই যোগ আছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সিবিআই সূত্রে আরও খবর, ব্যবসা বৃদ্ধির নামে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারণা করেন রমেশ চোখানি।। মনে করা হচ্ছে লোনের টাকাই ব্যবহার করা হয়েছিল ব্যাটিং আপে।। বিভিন্ন হাত হয়ে কোটি কোটি টাকা পৌঁছে যায় জালিয়াতদের কাছে। আর সেই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।
আর সেই সূত্র ধরেই এদিন সকাল থেকে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি বলে খবর। বলে রাখা প্রয়োজন, বছরখানেক আগে ব্যাটিং অ্যাপ প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার হয় এই ব্যবসায়ী। আর্থিক প্রতারণা মামলায় সুরাজ চোখানি ছাড়াও নীতিশ দেওয়ানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা খবর, সল্টলেক ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
Mahadev Betting App Case: মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড
দেশের অন্যতম বৃহত জালিয়াতি কাণ্ড। প্রায় ৬ হাজার কোটি টাকার কেলেঙ্কারি আছে। এই মামলায় ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ছাড়াও একাধিক বড় মাথার নাম উঠে এসেছে। এমনকী বলিউডের বহু অভিনেতা এবং অভিনেত্রীও এই কেলেঙ্কারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে আছেন। এমনকী এই কেলেংকারিতে আগেও সিবিআই কলকাতায় তল্লাশি চালাচ্ছেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications