ব্রেকিং: কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে মাত্রা ৫, এ বার ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা
আজ দুপুর ঠিক ১টা ২২ মিনিট নাগাদ আচমকা কেঁপে ওঠে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.০। কয়েক সেকেন্ডের মধ্যে কম্পন অনুভূত হতেই বহু মানুষ বাড়ি এবং অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে, এ বার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা অঞ্চল। তবে আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলির প্রাথমিক তথ্য অনুসারে, উৎসস্থল মায়ানমারেও শক্তিশালী কম্পন নথিভুক্ত হয়েছে। যেখানে রিখটার স্কেলে মাত্রা ছিল ৬। মনে করা হচ্ছে যে, সেই কম্পনের প্রভাবই পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
এদিকে বাংলাদেশেও বেশ কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ইন্দোনেশিয়াতেও আলাদা করে ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে খবর। যদিও এই দুই কম্পনের মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট হয়নি।
কম্পনের কারণে কিছুক্ষণ আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেলেও এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোথাও কোনও ভাঙচুর অথবা হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রশাসনের তরফ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
হঠাৎ এই কম্পনের কারণে কর্মব্যস্ত দুপুরে খানিকটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।












Click it and Unblock the Notifications