১০০ কোটির চুক্তিভঙ্গ, রোজভ্যালিকাণ্ডে সিবিআই রাডারে এবার এক চলচ্চিত্র প্রযোজক
রোজভ্যালিকাণ্ডে সিবিআই রাডারে এবার উঠে এল এক চলচ্চিত্র প্রযোজকের নাম। তাঁর সঙ্গে ১০০ কোটির চুক্তি হয়েছিল রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর।
কলকাতা, ১১ জানুয়ারি : রোজভ্যালিকাণ্ডে সিবিআই রাডারে এবার উঠে এল এক চলচ্চিত্র প্রযোজকের নাম। তাঁর সঙ্গে ১০০ কোটির চুক্তি হয়েছিল রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর। অভিযোগ, ওই প্রযোজক চুক্তি ভঙ্গ করে বিপাকে ফেলে দেন রোজভ্যালি কর্তাকে। এ নিয়ে মামলাও হয়। পরে ওই প্রযোজক ভয় দেখানোয় মামলা তুলে নেন গৌতম কুণ্ডু। তাঁকে বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয়।
রোজভ্যালি কর্তাকে জেরায় সিবিআই-এর হাতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। রোজভ্যালির বিনোদনমূলক চ্যানেলে ওই প্রযোজকের সিনেমা দেখানো নিয়ে ১০০ কোটির চুক্তি করেছিলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। তাঁর চ্যানেলেই দেখা যাবে ওই প্রযোজকের সিনেমাগুলি। সেই কারণেই ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন গৌতম। কিন্তু কিছুদিন পরে চুক্তি ভেঙে ওই প্রযোজকের ফ্লপ সিনেমাগুলিই পাঠানো হয় ওই চ্যানেলে। ফলে সমস্যায় পড়েন গৌতম কুণ্ডু। তিনি এই মর্মে আদালতে মামলাও করেন।

অভিযোগ, আদালতে মামলা করার পরই রোজভ্যালি কর্তার উপর চাপ সৃষ্টি করা হত। ভয়ও দেখানো হয় মামলা তুলে নেওয়ার জন্য। শেষমেশ হুমকির মুখে পড়ে তিনি মামলা প্রত্যাহার করে নেন। এর ফলে বহু টাকা ক্ষতির সম্মুখীন হতে হয় রোজভ্যালিকে। এই ক্ষতির প্রভাব পড়ে ব্যবসাতেও। সঙ্কট তীব্রতর হয় বলে জানান গৌতম কুণ্ডু।
সিবিআই শীঘ্রই তলব করতে পারে ওই খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজককে। সংস্কৃতি জগতের এক পরিচিত মুখ এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন। তাঁর নামও জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনে তাঁকেও তলব করা হতে পারে। সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেই ওই প্রযোজক ও প্রভাবশালীকে তলব করবে সিবিআই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications