Madhyamik Result: মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে বড় আপডেট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
Madhyamik Result 2023: আগামী সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল! এমনটাই আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি মধ্যশিক্ষা পর্ষদের তরফেও যাবতীয় ফল প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
ফলে এখন শুধুই ফলাফল ( Madhyamik Result 2023 date) প্রকাশের অপেক্ষা বলেই জানা গিয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি এবার মাধ্যমিকের পরীক্ষা হয়। শেষ হয় গত চার মার্চ। সেই সময়েই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয় যে মে মাসের মধ্যেই এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আর সেই টার্গেট নিয়েই পরীক্ষার্থীদের খাতা দেখার কাজ চলে বলে জানা গিয়েছে। যদিও মে মাসের কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এই অবস্থায় আজ মঙ্গলবারকে ফল প্রকাশ কবে হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
আর এহেন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে মাধ্যমিক বোর্ডের সঙ্গে ( ( Madhyamik Result Website) কথা হয়েছে। যদিও তা এনফরমাল। তবুও আগামী দিন-দশকের মধ্যেই হয়ত মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে বলে আশা ব্রাত্য বসুর।
আর তা যদি সত্যি হয় তাহলে আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের বেশ কিছু কাজ বাকি রয়েছে।

আর তা সব যদি ঠিক থাকে তাহলে আগামী দু'এক দিনের মধ্যেই হয়তো ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদের তরফে জারি করা হতে পারে। আগামী নিয়মেই ফল প্রকাশিত হবে। একাধিক ওয়েবসাইট সহ বেশ কয়েকটি মাধ্যমে মাধ্যমিকের ফলাফল জানতে পারা যাবে।
অন্যদিকে সবকিছু ঠিক থাকলে মে'মাস অর্থাৎ চলতি মাসেই প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফলও। জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়সীমা এগিয়ে আনতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই লক্ষ্যেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সংসদ।

যদিও কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে চলতি মাসের শেষেই উচ্চ মাধ্যমিকের ফলাফলও শিক্ষা সংসদ প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের কাউন্টডাউন শুরু হয়ে গেল।












Click it and Unblock the Notifications