বাংলায় গেরুয়া রথ ছুটবে রবীন্দ্রসঙ্গীতের সুরে, বাঙালির মন পেতে নয়া পন্থা বিজেপির
গেরুয়া রথ চালালেই কি বাংলার বুকে দাগ কাটা যাবে? এ প্রশ্ন যখন উঠে পড়েছে রাজনৈতিক মহলে, তখন বাঙালি আবেগ কব্জা করতে নয়া পন্থা নিল বিজেপি।
গেরুয়া রথ চালালেই কি বাংলার বুকে দাগ কাটা যাবে? এ প্রশ্ন যখন উঠে পড়েছে রাজনৈতিক মহলে, তখন বাঙালি আবেগ কব্জা করতে নয়া পন্থা নিল বিজেপি। বিজেপি শরণ নিল রবীন্দ্রনাথের। বাংলায় বিজেপির রথযাত্রার থিম সং করা হয়েছে রবীন্দ্রসঙ্গীতকে। অর্থাৎ এবার রবীন্দ্র সঙ্গীত বাজবে বাংলায় বিজেপির রথযাত্রায়।

‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে…’
ইতিমধ্যেই রবীন্দ্রনাথের ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে...' নটিকে নিয়ে তৈরি করা হয়েছে একটি ভিডিও। রথ চলতে শুরু করলেই বাজবে ওই রবীন্দ্রসঙ্গীত। আর গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করবে বিজেপির গেরুয়া রথ। যেমন গান শুনবেন, তেমনই পর্দায় দেকছে পাবেন ভিডিও।

রথযাত্রা থেকে ফায়দায় মরিয়া
বাংলায় বিজেপির প্রথম রথযাত্রা দুয়ারে কড়া নাড়ছে। আর মাত্র ১০ দিন। তারপরই বিজেপির রথ ছুটতে শুরু করবে বাংলার বুকে। তা কতখানি প্রভাব ফেলবে ২০১৯-এ, তা পরের কথা, আপাতত বিজেপির এই রথযাত্রা নিয়ে ঘুম ছুটেছে শাসক-বিরোধী অনেকেরই। আর এবারের রথযাত্রা থেকে ফায়দা তুলতে মরিয়া বিজেপি।

মোদীকে আনার উদ্যোগ
৪১ দিনের রথযাত্রার যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে অমিত শাহ থেকে অনেক কেন্দ্রীয় নেতা আসতে চলেছেন বাংলায়। বঙ্গ বিজেপি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনতে চাইছেন রথযাত্রার মধ্যে। অন্তত চারটি সভা তাঁকে দিয়ে করাতে উদ্যোগী বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষ এই মর্মে প্রস্তাব পাঠিয়েছেন।

তারাপীঠে কি মোদীও?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সরকারি অনুষ্ঠানে আসতে পারেন আগামী ১৪ ডিসেম্বর। ওইদিনই বীরভূমের তারাপীঠ থেকে তৃতীয় রথযাত্রার সূচনা হবে। অমিত শাহ উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। সেইসঙ্গে মোদীকে উপস্থিত করারও চেষ্টা করা হচ্ছে বঙ্গ বিজেপির তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications