বিরিয়ানি মোমো! খেয়েছেন কখনও, এই ফিউশন ডিশ ঘিরে হইহই কাণ্ড শহরে
ইন্দো চাইনিজ, ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে কলকাতা স্টাইলের বিরিয়ানি। ফিউশন খাবারের ছড়াছড়ি শহরে। তারমধ্যেই কলকাতায় এখন নতুন ফিউশন ডিশ শোরগোল ফেলে দিয়েছে। তার নাম বিরিয়ানি মোমো। এতোদিন তন্দুরি মোমো, প্যান ফ্রায়েড মোমো, চকোলেট মোমোর নামও শুনেছেন। খেয়েওছেন অনেকে কিন্তু বিরিয়ানি মোমো। এটা বিরল বললে ভুল হবে না।
কলকাতা রাস্তায় নাকি এখন মিলছে এই ফিউশন ডিশন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ফুড ব্লগারের দৌলতে এই বিরিয়ানি মোমোর খবরটি ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে মোমোর মধ্যে পুর হিসেবে চিকেন বিরিয়ানি ব্যবহার করা হয়েছে। সেটা বাস্তবে খেতে কেমন হবে টেস্ট না করলে বোঝা মুশকিল। কিন্তু সেই ফুডব্লগার কিন্তু সেই বিরিয়ানি মোমোয় কামড় দিয়ে সুস্বাদু বলেই দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভি়ডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে সিংহভাগ নেটিজেনই নাক সিঁটকেছেন। বিরিয়ানির সঙ্গে মোমোর কম্বিনেশন কিছুতেই নেটপাড়া মেনে নিতে পারছেন না। বিশেষ করে বিরিয়ানি প্রেমীরা তো নয়ই। কলকাতার বিরিয়ানির একটা আলাদা স্বাদ রয়েছে। যার সঙ্গে লখনউ, অউধ বা হায়দরাবাদি কোনও বিরিয়ানিরই মিল নেই। তাই নিয়ে কলকাতার বেশ গর্বও রয়েছে।
আমিনিয়া, সিরাজ, রয়্যাল, আরসালােনর বিরিয়ানি মানেই কলকাতা সেই স্পেশাল বিরিয়ানি। যার নামেই অর্ধেক ভোজন করে ফেলেন বিরিয়ানি লাভাররা। তাঁদের বিরিয়ানিকে মোমোর পুর হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা কিছুতেই হজম করে উঠতে পারছে না নেট পাড়া। একই ভাবে মোমো লাভাররাও এতে প্রবল আপত্তি জানিয়েছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে হইহই কাণ্ড চলছে।
দুই পক্ষেরই দাবি এতে মোমো এবং বিরিয়ানি দুই ডিশেরই আভিজাত্য নষ্ট হচ্ছে। তাঁদের যে সম্পূর্ণ দুটি ভিন্ন ঘরানা এবং স্বাদের যে পার্থক্য রয়েছে সেটা কোনও দিকদিয়েই মিশিয়ে ফেলা যায় না। আবার খাবার নিয়ে যাঁরা একটু বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁরা আবার বেশ আগ্রহ দেখিয়েছেন ডিশটি নিয়ে। মোটের উপর শহরে শীতের বাজারে নতুন ফিউশন ডিশের আমদানি বেশ কৌতুহলী করে তুলেছে খাদ্যপ্রেমীদের।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications