রাজ্যের ৪৫ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের বৃত্তি দেবে সরকার
রাজ্যের ৪৫ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের বৃত্তি দেবে সরকার
রাজ্যের ৪৫ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের বৃত্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনটাই নবান্ন সূত্রে খবর। তবে তার জন্য পরীক্ষায় ওই সমস্ত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে এবং সংখ্যালঘু পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পি বি সেলিম জানান, সরকার চায় এই সুবিধা যেন যাদের প্রয়োজন তারা সকলেই পান। একেবারে নীচু ক্লাস থেকে পিএইচডি পর্যন্ত সকলে যাতে এই সুবিধা পেতে পারে তার জন্য এই বৃত্তি লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যানের কথায়, 'আগস্টের ১ তারিখ থেকে এই স্কলারশিপ দেওয়া শুরু করেছে সরকার। আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ৫০ লক্ষ অতিক্রম করতে চাই।'
প্রসঙ্গত, গত বছরে ৪২ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াদের এই বৃত্তি দিয়েছিল সরকার, জানিয়ে দেন সেলিম। এই প্রোগ্রামে যারা অন্তর্ভুক্ত হবেন তাঁরা ১,৫০০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। প্রত্যেক মাসে সেই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে তার জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে। এছাড়াও কিছু ক্ষেত্রে যদি সরকার নিজে থেকেই এ ধরনের ছাত্র-ছাত্রীদের খোঁজ পায়, তাহলে তাদেরও বৃত্তি প্রদান করা হবে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications