Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BGBS 2023: রাজ্যের ওপরে করের বোঝা চাপানো হচ্ছে! বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা মমতার

Bengal Global Business Summit 2023: বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস। সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে ফের একবার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেন।

এদিন মুখ্যমন্ত্রী জানান, শিল্প সম্মেলনে ৪০ টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তিন লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে এবং ১৮৮ টি মৌ স্বাক্ষরিত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাই গন্তব্য, এই সুযোগ বারে বারে আসে না। বাংলায় থাকা ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Bengal Global Business Summit 2023: মমতা বন্দ্যোপাধ্যায়

সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগী দেশগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন সৃজনশীলতা আমাদের ভিশন। ছোট চায়ের দোকান থাকাটা ছোট ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে তিনি ইউরোপে বিভিন্ন দেশের কথাও উল্লেখ করেন।

সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী বলেন, যেখানে দেশে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে, সেখানে বাংলায় কর্মসংস্থান ৪২ শতাংশ বেড়েছে। মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়াকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ওপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না। কেন্দ্রীয় এজেন্সিগুলি শিল্পপতিদের গলা টিপে ধরছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্রশিল্পের প্রতিনিধিরা নিজেদের দুর্বল ভাববেন না। রাজ্যের তিন দিকে তিন রাষ্ট্রের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নেপাল, ভূটান ও বাংলাদেশ বর্ডার রয়েছে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরও বেশি দূরে নয়। বাংলায় শিল্প স্থাপনের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশে ফিরে বন্ধুদের বলুন বাংলায় বিনিয়োগ করতে। তিনি আরও বলেন, দক্ষ শ্রমিকের নিরিখে রাজ্য এগিয়ে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+