Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মামলা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আরজি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে এবার অভিযোগ তৃণমূলের

নয় অগাস্ট ভোরে আরজি কর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। সেদিনই তদন্তভার হাতে নেয় কলকাতা পুলিশ। প্রথ সেদিনই রাতের মধ্যে পুলিশ গ্রেফতার করে এখনও পর্যন্ত অভিযুক্ত হিসেবে দাবি করা সঞ্জয় রাইকে। তারপরে যত সময় গিয়েছে চাপ বেড়েছে কলকাতা পুলিস তথা রাজ্য সরকারের ওপরে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যদি কলকাতা পুলিশ ১৮ অগাস্টের মধ্যে তদন্তে দিশা দেখাতে না পারে, তাহলে মামলা তুলে দেওয়া হবে সিবিআই-এর হাতে। এই কথা তিনি নির্যাতিতার বাড়ি গিয়ে তাঁর বাবা-মাকেও বলে এসেছিলেন। কিন্তু পরের দিনই নির্যাতিতার বাবা-মা হাইেকার্টের দ্বারস্থ হন এবং আদালত মামলার দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেয়। কখনও মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা শেষ হতে পাঁচ দিন বাকি।

cbi

  • পাঁচ দিনে দিশা দিতে পারেনি সিবিআই

পাঁচদিন পরেই সিবিআই কোনও দিশা দিতে পারেনি, এবার এমনটাই অভিযোগ করছে তৃণমূল। কেন পাঁচ দিন সময়েও তদন্তের অগ্রগতি নিয়ে তথ্য সামনে আসবে না, সেই প্রশ্ন তুলে তৃণমূল দাবি করেছে সিবিআইকে এই মামলার আপডেট দিতে হবে।

  • সিবিআই-এর তৎপরতা

আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে সিবিআই আধিকারিকরা নির্যাতিতার বাড়ি গিয়েছেন, তারা একাধিকবার আরজি করে ঘটনাস্থলে গিয়েছেন। তদন্তকারী আধিকারিকরা সঞ্জয় রাইয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় গিয়েছেন। এখনও পর্যন্ত তাঁরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পরপর চারদিন ধরে জেরা করেছেন। প্রসঙ্গত এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের চতুর্থ দিন। সিবিআই-এর ডাকে সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আপাতত তৈরি করা ৪০ জনের তালিকা থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিনও সিবিআই আধিকারিকরা নির্যাতিতার বাড়িতে গিয়েছেন।

  • সিবিআই কী কাজ করেছে, প্রশ্ন তৃণমূলের

এই পরিস্থিতিতে তৃণমূলের প্রশ্ন আরজি করের তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পাঁচদিন পরেও সিবিআই এব্যাপারে কোনও আপডেট দিতে পারেনি। এই মামলায় একজন অভিযুক্ত যে গ্রেফতার হয়েছে, তাও করেছে কলকাতা পুলিশ। শাসক দল বলছে গত পাঁচ দিনে একজনও সন্দেহভাবজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি সিবিআই। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব সামাল দেওয়ার চেষ্টা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • সিবিআই কি মামলা চাপা দিতে চাইছে?

পাঁচ দিনের তদন্ত নিয়ে তৃণমূল বলছে, দেখে মনে হচ্ছে সিবিআই বিজেপিকে রাজ্য সরকারকে টার্গেট করতে এবং গুজব ছড়িয়ে দিতে চুপ করে রয়েছে। তারা বলছে, কোনও বিরোধী দল সিবিআই-এর কাছে কোনও প্রশ্নও করছে না। তৃণমূলের প্রশ্ন, তাহলে কি সিবিআই মামলা চাপা দিতে চাইছে? পাশাপাশি মিডিয়ার কাছে তাদের প্রশ্ন গত পাঁচদিন কেন তারা সিবিআই-এর কাছে মামলার আপডেট চাইতে পারেনি?

  • সত্যকে আড়াল করতে দেওয়া হবে না

তৃণমূলের দাবি, সিবিআইকে অবিলম্বে সাংবাদিক সম্মেলন করে মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে হবে। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতে এই মামলা চাপা দিতে এবং সত্যকে আড়াল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+