Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশমন্ত্রী হিসেবে ক'টা ঘটনায় ব্যবস্থা নিয়েছেন? সরস্বতী পুজোর প্রসঙ্গ তুলে ফের একবার মমতাকে তোপ শুভেন্দুর

সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জন্য শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ক কে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠালেন তৃণমূলের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

তবে সেই সব কিছুকে এখনই গুরুত্ব দিচ্ছেন না বিরোধী দলনেতা। আপাতত, সরস্বতী পুজো ইস্যুতেই সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি। আর সেই উপলক্ষ্যে, মুখ্যমন্ত্রীর জবাবী ভাষণের সময়ই বিধানসভার বাইরে ধর্না কর্মসূচি পালন করলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা।

suvendu adhikari

সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে ওয়াকআউট করার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির তরফে বিধানসভার বাইরে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করা হবে। কথা মতো এদিন বিধানসভার গাড়ি বারান্দার সিঁড়ির সামনে মাথায় গেরুয়া পাগড়ি পরে অবস্থানে বসেন বিজেপি বিধায়করা। যাঁদের সবার পরনে ছিল "গর্ব করে বল আমি হিন্দু" টি-শার্ট। আর এর সাথেই বিধানসভার বাইরের থেকেই রাজ্য সরকার ও সর্বপরী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা। মঙ্গলবার এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'তাঁকে সাসপেন্ড করার বিষয়টা সম্পূর্ণ অবৈধ, এভাবে আসলে শুভেন্দু অধিকারীকে নয়, রাজ্যের সমস্ত হিন্দুদেরকে অপমান করা হয়েছে'।

এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, "বলছেন এতো চাকরি আছে। কিন্তু আসল বিষয় হল আপনি বহু ছেলেমেয়েকেই চাকরি দিতে পারেননি। আগামী কয়েক মাসই আপনি আছেন, আপনি চাকরি দিতে পারবেনও না। কারণ আমাদের একটাই দাবি, 'দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ"।

একই সাথে এদিন ধর্মীয় প্রসঙ্গ তুলে এনে একাধারে মুখ্যমন্ত্রী সহ মেয়র ববি হাকিমকেও আক্রমণ শানান বিরোধী দলনেতা। তিনি বলেন, "আপনি আপনার কথাকে অস্বীকার করতে পারেন? আপনি বলেননি বাংলাকে মিনি পাকিস্তান? আপনি বাংলাতে ৫০ শতাংশ উর্দু ভাষার মানুষ চাননি? এই কথাগুলিকে অস্বীকার করতে পারবেন?"

একই সাথে মুখ্যমন্ত্রী হিন্দুদের অপমাণ করেছেন, এমনই বিস্ফোরক দাবি করে রাজ্যে অতীতে ঘটে যাওয়া একের পর এক মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, পুজোর আরতি বন্ধ করে দেওয়া, পুজোর জন্যে সময় বেঁধে দেওয়া এরকমই একাধিক বিষয়কে সামনে এনে এদিন পুলিশমন্ত্রীর দায়িত্ব কি, প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর কথায়, "পুলিশমন্ত্রী হিসাবে আপনি কদিন মুসলিমদের জেলে ভরেছেন? কিন্তু হিন্দুদের শাস্তি দিয়েছেন বিভিন্ন ভাবে রাজ্য জুড়ে কত মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, বলপূর্বক পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু একটার জন্যেও কি কোনও মুসলিমকে শাস্তি দিয়েছেন?"

এরপরই আরও ঝাঁঝাল ভাষায় শুভেন্দু বলেন, "এখানে হিন্দুরা বিপন্ন, আপনি জঙ্গিচাষ করতে চান। আমরা তা হতে দেব না। আমরা হিন্দুদের ভোটে জিতে এসেছি। আমরা হাল ছেড়ে দেব না"।

এদিন কার্যত, বিধানসভা অন্দরে যখন মুখ্যমন্ত্রী জবাবী ভাষণ দিচ্ছেন, সেই সময় বিধানসভার বাইরে কাসর ঘণ্টা, হুইসেল, ঝুনঝুনি নিয়ে জোরাল শব্দে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন খোদ বিরোধী দলনেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+