মা উড়ালপুলে ফের দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারাল সেনার ট্রাক, আহত দুই জওয়ান
আজ ভোরে বৃষ্টির মধ্যেই কলকাতায় এক বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। কলকাতার মা উড়ালপুলে একটি সেনাবাহিনীর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনাঘটি টে। সায়েন্স সিটি দিক থেকে পার্ক সার্কাসমুখী রাস্তার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটির। সেনাবাহিনীর ট্রাকটি আচমকাই উল্টো লেনে চলে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

আবহাওয়া দফতর বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল। রাত থেকেই শহর এবং জেলায় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ভেজা রাস্তাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে।
ওই ট্রাকের ভেতরে ছিল তিনজন জওয়ান। সৌভাগ্যবশত কোনও জওয়ানের প্রাণহানি হয়নি। কিন্তু দুই জন জওয়ান আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাই তাড়াতাড়ি করে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, মা উড়ালপুলে এর আগেও একাধিক বার দুর্ঘটনা দেখা গেছে। দুর্ঘটনা কমানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশ নানারকমের পদক্ষেপ নিয়েছিল। মা উড়ালপুলে নির্দিষ্ট গতিসীমা রয়েছে। তবুও নিয়ম ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগ মাঝেমধ্যেই উঠতে থাকে। একসময় রাত ৯টার পর বাইক চলাচল বন্ধও রাখা হয়েছিল। পরে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আবার বাইক চলাচল চালু করা হয়।
সেনার ট্রাকের এরকম দুর্ঘটনার ঘটনা যদিও এই উড়ালপুলে খুব একটা শোনা যায় না। এর ফলে এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications