রবি স্মরণে জোড়াসাঁকোয় অমিত শাহ, কবির মূর্তিতে মালাদান-ঘুরে দেখলেন প্রদর্শনশালা
রবীন্দ্রজয়ন্তী উদযাপনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘুরে দেখেন ঠাকুরবাড়ি। প্রদর্শণী শালা পরিদর্শন করেন। তারপরে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দান করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভিজিটর বুকেও লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘুরে দেখেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আজ দিনভর সেখানে রবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠান চলবে। হঠাৎ করে রবীন্দ্রজয়ন্তীতে অমিত শাহের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অমিত শাহ হঠাৎ করে রবীন্দ্রজয়ন্তীর দিনে কেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কর্মসূচি রাখলেন তাই নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বাঙালির মনের কাছে পৌঁছতেই বিজেপির এই নয়া কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা ভোটের আগেও বিশ্বভারতীতে পৌঁছে গিয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে আবার সেই বাঙালির মনের কাছে পৌঁছতে রবীন্দ্রনাথকে হাতিয়ার করার চেষ্টা চলছে।
এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অমিত শাহের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিরকারী এবং সুকান্ত মজুমদার। এদিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অমিত শাহ পৌঁছে যান। গোটা রাজ্যে তখন উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন। সেজে উঠেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িও। এইখানেই জন্মেছিলেন বিশ্বকবি। অমিত শাহ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঘুরে দেখেন প্রপদর্শণশালা।

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবির ঘর, সংগ্রহশালা পরিদর্শন করে ভিজিটরস বুকে লিখেও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকোয় কবির মূর্তিতে মালাদানও করেন তিনি। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালেও সাংবাদিকদের কিছু বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যান পেট্রাপোল সীমান্তে। সেখানে নতুন থানা উদ্বোধনের কর্মসূচি ছিল তাঁর।

পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহের এই সফরকে সহজভাবে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই এই নিয়ে সুরচড়িয়েছেন শাসক দলের নেতারা। তাঁরা আক্রমণ শানিয়ে বলেছেন বাঙালির সংস্কতিকে যাঁরা বোঝেন না তাঁরা কবিকে নিয়ে রাজ নীতি করার চেষ্টা করছেন। কবিকে স্মরণ করলেই কেবল হয় না তাঁর আদর্শ নীতিবোধকেও আপন করে নিতে হয় বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা।












Click it and Unblock the Notifications