Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অত্যন্ত গুরুতর, সুদূরপ্রসারী প্রভাব প্রশাসনে', আরজি করের সন্দীপের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ? কী বলল হাইকোর্ট

RG Kar Hospital Financial Scam: সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। গুরুতর মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূরপ্রসারী প্রভাব আছে বলেও এদিন কড়া পর্যবেক্ষণ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচীর। আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন সুপার সুন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ রয়েছে।

আর্থিক দুর্নীতি থেকে শুরু করে টেন্ডার সহ একের পর এক কেলেঙ্কারির অভিযোগ (RG Kar Hospital Financial Scam) সামনে আসছে। এই সমস্ত মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে জমা পড়েছে চার্জশিট। শুরু হচ্ছে চার্জ গঠনের প্রক্রিয়াও। এর মধ্যেই এই সংক্রান্ত মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এদিন একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন।

RG Kar Hospital Financial Scam

মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর কড়া পর্যবেক্ষণ, এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে। পাশাপাশি এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার সংগঠিত করতে পারলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে বলেও এদিন মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাগচীর। বিচারপতির কথায়, যদি কোন সরকারী আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাহলে দ্রুত তাকে অভিযোগমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত।

একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই'কে কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামীকাল বুধবারের মধ্যে সমস্ত নথির Scanned Copy অভিযুক্তদের দেবে সিবিআই। আর সেই সমস্ত নথি যাচাই অর্থাৎ দেখে শুনে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা। আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন এই সংক্রান্ত মামলার শুনানি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও উত্তাল বাংলা। গত ৯ তারিখ অভয়ার জন্মদিনের দিনেও রাজপথে জনস্রোত দেখা গিয়েছে। দলে দলে মানুষ পথে নেমেছে। ইতিমধ্যে এই মামলায় ধৃত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। যদিও এই রায়ে খুশি নয় অভয়ার বাবা-মামা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+