ফের অঙ্গদানের নজির কলকাতায়! শিলিগুড়ির কিশোরীর অঙ্গে বাঁচল ৩ টি প্রাণ
কলকাতায় ফের অঙ্গদানের নজির। এসএসকেএম-এ চিকিৎসারত শিলিগুড়ির কিশোরী মল্লিকা মজুমদারের মৃত্যুর পর তার দুটি কিডনি, যকৃত প্রতিস্থাপন করা হয় কলকাতাতেই। ত্বক সংরক্ষণ করা হয়েছে।
কলকাতায় ফের অঙ্গদানের নজির। এসএসকেএম-এ চিকিৎসারত শিলিগুড়ির কিশোরী মল্লিকা মজুমদারের মৃত্যুর পর তার দুটি কিডনি, যকৃত প্রতিস্থাপন করা হয় কলকাতাতেই। কর্নিয়া ও ত্বক সংরক্ষণ করা হয়েছে। তবে হৃদপিন্ডের প্রতিস্থাপন সম্ভব হয়নি বলেই সূত্রের খবর।

মেয়ে বেঁচে থাকবে কমপক্ষে পাঁচজনের শরীরে। শোকের আবহেও খুশি মল্লিকা মজুমদারের পরিবারের সদস্যরা।
কানের সংক্রমণের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিল শিলিগুড়ির কিশোরী মল্লিকা মজুমদার। কিন্তু আস্তে আস্তে তার পরিস্থিতির অবনতি হয়। ১৩ অগাস্ট চিকিৎসকরা একরকম জবাব দিয়ে দেন, মল্লিকার অবস্থার কথা বলে দেন পরিবারের সদস্যদের কাছে। তাঁদেরকে অঙ্গদান নিয়ে বোঝানোর পর্বও চলে। দিন দুয়েক পরে নিজেদের সিদ্ধান্তের কথা জানান পরিবারের সদস্যরা। শুক্রবার কিশোরীর ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদানের প্রক্রিয়া শুরু হয়ে যায়।
মল্লিকার দুটি কিডনি ইতিমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ভর্তি খড়দহের কলেজ পড়ুয়া মৌমিতা চক্রবর্তী এবং সোদপুরের যুবক সঞ্জীব দাসের দেহে। অন্যদিকে, রাতে যকৃতটি গ্রিন করিডর দিয়ে নিয়ে যাওয়া হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। তেলেঙ্গানার এক ব্যক্তির দেহে যকৃত প্রতিস্থাপন করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, কিশোরীর কর্নিয়া ও ত্বক সংরক্ষণ করা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications