ইডির দফতরে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছিল ইডি। নির্ধারিত সময়ের মধ্যেই রুজিরা িসজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি শান্তিনিকেতন বাড়ি থেকে বেরিয়ে রওনা দেন সিজিও কমপ্লেক্সের পথে।

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার জন্য আজ সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রচুর পরিমানে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়েছে। সেখান থেকে একাধিক টাকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অনুমাল তদন্তকারীদের।

Rujira Banerjee at ED office

লিপস অ্যান্ড বাউন্ডসের আর্থিক লেনদেন নিয়ে রুজিরাকে জেরা করতে চান তদন্তকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে তল্লাশি চালিয়ে ইডি প্রায় ১৬টি নথি বিনা অনুমতিতে ডাউনলোড করে নিয়েছিল। তার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষে ইডির পক্ষ থেকে মুচলেকা দিয়ে আদালতে জানানো হয় সেই ১৬টি ফাইলের নথির তথ্য তাঁরা প্রকাশ করবেন না।

তারপরেই ইডি তৎপরতা শুরু করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাঁর মা-বাবা এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। ইডির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি। আবার তাঁর মা-বাবাও হাজিরা দেননি। কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আর্থিক লেনদেন নিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।

এদিকে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আজ ফের রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। শান্তিপুর, ধনেখালি, বসিরহাট সহ নদিয়া এবং উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। নিয়োগ দুর্নীতির টাকা এই রাইসমিল গুলিতে খাটানো হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। কয়েক দিন আগে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল ইডি। এমনকী বিধায়ক মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+